ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে ভোট দিনঃ -সাখাওয়াত হোসেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন প্রচারে ব্যাপক গণসংযোগ করছেন ফিনল্যান্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। তিনি ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। শনিবার (২৩ সেপ্টেম্বর) মাঝকান্দী, মধুখালী ও কামারখালী বাজারে ব্যাপক গণসংযোগ করেন তিনি।

পরে মধুখালী উপজেলা নির্মান শ্রমিকের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে পদ্মা সেতু, কর্নফুলি ট্যানেল, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অসংখ্য মেগাপ্রকল্প বাস্তবায়িত হয়েছে। তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার বয়স্ক ভাতা, বীরমুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ভাতা চালু করেছে। যার সুবিধাভোগী প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ। শেখ হাসিনার দুরদর্শীতায় সময়মতো আমরা করোনার টিকা পেয়েছি। প্রতিটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে। সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই।

সাখাওয়াত হোসেন আরো বলেন, আ’লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশকে স্বল্প উন্নত থেকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছে। স্মার্ট বাংলাদেশ গড়তে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন সরকার প্রধান। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন ও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করে আ’লীগকে আবারো ক্ষমতায় আনার আহবান জানান তিনি।

গণসংযোগকালে ছিলেন, গুনবহা ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামারখালী ইউনিয়ন ছাত্রলীগ মেহেদী হাসান লিটু, যুবলীগ নেতা সিয়াম, টগরবন্দ ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামীলের সাধারণ সম্পাদক বখতিয়ার খান,টগরবন্দ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ শওকত আলী,ছাত্রনেতা তজিবুর রহমান,  যুবলীগ নেতা সিয়াম, বাদল শিকদার , আনিচুর রহমান,সৈয়দ এনামুল শামীম, নাজমুল শেখ,নিয়ামুল খান,টুটুল শেখ, মাহাবুব  প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে মানবতার দিশারী যুব ফাউন্ডেশনের শিক্ষামূলক দিকনির্দেশনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

error: Content is protected !!

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে ভোট দিনঃ -সাখাওয়াত হোসেন

আপডেট টাইম : ০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
মুকুল বোস, বিশেষ প্রতিনিধি :