আপডেট টাইম :
০৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
২৯৪
বার পঠিত
ঈশ্বরদীতে মালবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
পাবনার ঈশ্বরদী উপজেলায় মালবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে খুলনার সঙ্গে রাজধানীসহ উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে ঈশ্বরদী-খুলনা রেলরুটের রেলগেট লেবেল ক্রসিং গেটে এ দুর্ঘটনা ঘটে। পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) হারুন অর রশীদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঈশ্বরদী রেলইয়ার্ড থেকে মালবাহী ট্রেনের সান্টিং চলছিল। ঈশ্বরদী রেলইয়ার্ড থেকে অপর আরেকটি তেলবাহী ট্রেন ভুলবশত (লাইন ক্লিয়ার পেয়েছে মনে করে) খুলনা অভিমুখে যাত্রা করে। এতে মালবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মালবাহী ট্রেনের একটি ওয়াগনের চারটি চাকা এবং তেলবাহী ট্রেনের লোকোমোটিভ ইঞ্জিনের ছয়টি চাকা লাইনচ্যুত হয়। পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ জানান, ঈশ্বরদী লোকোমোটিভ কারখানা থেকে রিলিফ ট্রেন রওয়ানা হয়েছেন। রিলিফ ট্রেন ঘটনাস্থলে এলে উদ্ধার কাজ শুরু হবে। আরও পড়ুনঃ হুমকিতে পরিবেশ, গাছের গুড়ি পুড়িয়ে কয়লা পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ, পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মন্ডলসহ পাকশী বিভাগীয় রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
পাবনার ঈশ্বরদী উপজেলায় মালবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে খুলনার সঙ্গে রাজধানীসহ উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে ঈশ্বরদী-খুলনা রেলরুটের রেলগেট লেবেল ক্রসিং গেটে এ দুর্ঘটনা ঘটে।
পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) হারুন অর রশীদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঈশ্বরদী রেলইয়ার্ড থেকে মালবাহী ট্রেনের সান্টিং চলছিল। ঈশ্বরদী রেলইয়ার্ড থেকে অপর আরেকটি তেলবাহী ট্রেন ভুলবশত (লাইন ক্লিয়ার পেয়েছে মনে করে) খুলনা অভিমুখে যাত্রা করে। এতে মালবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে মালবাহী ট্রেনের একটি ওয়াগনের চারটি চাকা এবং তেলবাহী ট্রেনের লোকোমোটিভ ইঞ্জিনের ছয়টি চাকা লাইনচ্যুত হয়।
পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ জানান, ঈশ্বরদী লোকোমোটিভ কারখানা থেকে রিলিফ ট্রেন রওয়ানা হয়েছেন। রিলিফ ট্রেন ঘটনাস্থলে এলে উদ্ধার কাজ শুরু হবে।