ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঈশ্বরদীতে জব্দকৃত খিচুড়ি এতিমখানায় বিতরণ, জরিমানা ১০ হাজার টাকা

উপজেলা পরিষদ নির্বাচনে পাবনা জেলার ঈশ্বরদী উপেজলায় ফের আচরণবিধি লঙ্ঘন করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদার। শুক্রবার (১৭ মে) বিকেলে আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশের জন্য খিচুড়ি রান্না করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৭ পাতিল খিচুড়ি জব্দ করা হয়েছে। ঈশ্বরদীর উপজেলা নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত ম্যাজিস্ট্রেট শাহদত হোসেন খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয়রা জানান, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদারের সমর্থনে শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল গ্রামে উপজেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক তরিকুল ইসলাম ভাদুর বাড়িতে নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে উপস্থিত ভোটারের জন্য খিচুড়ি খাওয়ার আয়োজন করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা আচর বিধি ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) শাহদত হোসেন খান ওই বাড়ির পাশে অভিযান পরিচালনা করেন। এ সময় ৭ পাতিল খিচুড়ি জব্দের পাশাপাশি তরিকুল ইসলাম ভাদুকে ১০ হাজার জরিমানা করা হয়।

শাহদত হোসেন খান খিচুড়ি জব্দ ও জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, সমাবেশের জন্য ভাদুর বাড়ি পাশের খোলায় খিচুড়ি রান্না হয়েছিল। আচরণবিধি লঙ্ঘন হওয়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত খিচুড়ি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে টিকে রইল ভুটান

error: Content is protected !!

ঈশ্বরদীতে জব্দকৃত খিচুড়ি এতিমখানায় বিতরণ, জরিমানা ১০ হাজার টাকা

আপডেট টাইম : ০৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :