ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঈদ শেষে কর্মস্থলে ফেরা হলো না চাচা-ভাতিজার; বাড়িতে ফিরতে হলো লাশ হয়ে 

পরিবারের সাথে ঈদুল ফিতর উদযাপন শেষে মোটরসাইকেলযোগে কর্মস্থল ঢাকায় ফিরছিলেন চাচা-ভাতিজা। কিন্তু বেপরোয়া বাসের চাপায় আর ফেরা হলো না তাদের। আবার তাদের বাড়িতে ফিরতে হলো, তবে লাশ হয়ে। এখন তাদের পরিবারে চলছে শোকের মাতম।

নিহতরা হলেন, চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ দক্ষিণপাড়া গ্রামের মৃত আলহাজ্ব মোজাহারুল ইসলামের ছেলে বিজিবি সদস্য সেলিম রেজা (২৮) ও তার আপন ভাতিজা একই গ্রামের আবু সাইদের ছেলে কামরুল ইসলাম (২৫)। বুধবার (১৯ মে) বিকেল পৌনে ছয়টার দিকে টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাদের।

নিহত সেলিম রেজার শশুড় আহাম্মদ আলী জানান, নিহত সেলিম রেজা বিজিবিতে এবং তার ভাতিজা কামরুল ইসলাম বেসরকারি কোম্পানীতে চাকুরী করেন। নিহত সেলিমের দু’টি ছেলে সন্তান ও কামরুল ইসলামের কোনো সন্তান নেই। পরিবারের সাথে ঈদ উদযাপন করতে গত ১২ মে মোটরসাইকেলযোগে তারা এক সাথেই গ্রামের বাড়িতে এসেছিলেন। ছুটি শেষে বুধবার (১৯ মে) বিকেলে ঢাকায় কর্মস্থলের উদ্দেশ্যে চাচা-ভাতিজা মোটরসাইকেলযোগে রওনা হন।

পথিমধ্যে টাঙ্গাইলের করোটিয়া মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই বিজিবি সদস্য সেলিম রেজার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় কামরুল ইসলামকে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ বৃহস্পতিবার সকাল দশটার দিকে চাচা-ভাতিজার মরদেহ চাটমোহরে সমাজ গ্রামে এসে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবারের সদস্যদের মাঝে চলছে শোকের মাতম। গ্রামের মানুষও স্বজনদের শান্তনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

ঈদ শেষে কর্মস্থলে ফেরা হলো না চাচা-ভাতিজার; বাড়িতে ফিরতে হলো লাশ হয়ে 

আপডেট টাইম : ০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :