ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঈদের জন্য ১৪ হাজার কোটি টাকার নতুন নোট

-ছবিঃ প্রতীকী।

করোনার মধ্যেও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাজারে ১৪ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়া হচ্ছে।ঈদে কেনাকাটা করতে গ্রাহকদের বাড়তি চাহিদার কথা বিবেচনায় নিয়ে এই নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, চাহিদা-সরবরাহ নীতি অনুসরণ করে বাংলাদেশ ব্যাংক সারা বছর বাজারে নোট সরবরাহ করে। তবে ঈদের আগে নোটের চাহিদা বেশি থাকে। সেই বিবেচনায় ঈদ উপলক্ষে ১৪ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়া হচ্ছে।

ইতোমধ্যে ৪ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়া হয়েছে।এখনো ১০ থেকে ১১ হাজার কোটি টাকার নোট আছে। ব্যাংকগুলোর চাহিদা অনুযায়ী বাজারে নোট ছাড়া হবে।

নতুন নোটের মধ্যে রয়েছে ১০, ২০, ৫০, ১০০, ২০০ ও ৫০০ টাকার। গেল বছর ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ৩০ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছেড়েছিল বাংলাদেশ ব্যাংক।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

ঈদের জন্য ১৪ হাজার কোটি টাকার নতুন নোট

আপডেট টাইম : ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
ডেস্ক রিপোর্টঃ :