ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ইবি শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার-সম্পাদক মামুনুর

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আওয়ামী লীগ পন্থি শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের বিভক্ত প্যানেল থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে শাপলা ফোরামের প্যানেল থেকে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ভোট গণনা শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। ৪০৮টি ভোটের মধ্যে ছয়টি ভোট বাতিল হয়। নির্বাচনে মোট ভোট প্রদান করেন ২৮২ জন শিক্ষক।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১২৩ ভোট পেয়ে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. আনোয়ারুল হক, ১২১ ভোট পেয়ে যুগ্ম-সাধারণ সম্পাদক ড. ধনঞ্জয় কুমার, ১১৯ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ইব্রাহীম আব্দুল্লাহ নির্বাচিত হয়েছেন।

সদস্য হিসেবে নির্বাচিত শিক্ষকরা হলেন,অধ্যাপক ড. শাহজাহান মন্ডল (১২৭ ভোট), অধ্যাপক ড. আহসান-উল আম্বিয়া (১২৬ ভোট),অধ্যাপক ড. দেবাশীষ শার্মা (১১১ ভোট), ড. মিয়া মো. রশিদুজ্জামান (১১৫ ভোট), ড. আনিসুর রহমান (১২৬ ভোট), কে. এম শরফুদ্দিন (১২৫ ভোট), সাহিদা আক্তার(১১৪ ভোট), ড. আসাদুজ্জামান (১১২ ভোট), ড. আমজাদ হোসেন (১২২ ভোট) এবং মাজেদুল হক (১২০ ভোট)।

এদিকে জামায়াতপন্থি শিক্ষকদের প্যানেল থেকে কেউ নির্বাচিত হননি। নতুন সাধারণ সম্পাদক ড. মামুনুর রহমান বলেন, আমাকে ভোট দিয়ে যারা নির্বাচিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষক সমিতি কাজ করবে।

শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. আনোয়ার বলেন, এটি একটি ঐতিহ্যবাহী নির্বাচন। এ নির্বাচনে আমি জয়ী হয়েছি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলে মিলে কাজ করবো।

প্রধান রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, সকলের সহযোগিতায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো অভিযোগ আসেনি। যারা নির্বাচনে প্রার্থী ছিলেন এবং নির্বাচিত হয়েছেন সকলকে অভিনন্দন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২ হাজার ৫০০ কোটি ডলার জরিমানা

error: Content is protected !!

ইবি শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার-সম্পাদক মামুনুর

আপডেট টাইম : ১১:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :