ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ইবি’তে পরীক্ষা দিতে এসে তোপের মুখে দুই ছাত্রলীগ নেতা, পুলিশে সোপর্দ

বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের দুই নেতা।
বুধবার (২ অক্টোবর) দুপুর ২টার দিকে পরীক্ষা শেষে বের হলে রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তারা। পরে শিক্ষকদের হস্তক্ষেপে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
তারা হলেন, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র এবং ইবি শাখা ছাত্রলীগের নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক আল আমিন সুইট এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক শাহিন পাশা।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাসে এসে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পঞ্চম পরীক্ষায় অংশ নেন তারা। পরে বিষয়টি জানতে পেরে দুপুর ২টার দিকে রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় ছাত্র আন্দোলনের সরাসরি বিরোধিতা করায় ওই দুই ছাত্রলীগ নেতাকে বিচারের আওতায় এনে যথাযথ শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে বিভাগের শিক্ষক, প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যস্থতায় তাদের ইবি থানা পুলিশে সোপর্দ করা হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংস্কারে ধীরগতি, ভোগান্তি

error: Content is protected !!

ইবি’তে পরীক্ষা দিতে এসে তোপের মুখে দুই ছাত্রলীগ নেতা, পুলিশে সোপর্দ

আপডেট টাইম : ১০:০৬ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
সময়ের প্রত্যাশা ডেস্ক : :