ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আ. লীগে লুকিয়ে থাকা মোশতাকের দালালদের আমলে নিচ্ছি নাঃ -ইনু

কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদের সভাপতি হাসানুল হক ইনু। ছবি: আজকের পত্রিকাআওয়ামী লীগে লুকিয়ে থাকা খন্দকার মোশতাকের দালালদের পায়ে পা লাগিয়ে ঝগড়া বাধানোর চক্রান্তকে আমরা আমলে নিচ্ছি না, এমন মন্তব্য করেছেন ১৪ দলের শরিক দল জাসদের সভাপতি সংসদ সদস্য হাসানুল হক ইনু।

আজ বুধবার কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা–কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সঙ্গে জাসদের রাজনৈতিক কোনো বিরোধ নেই উল্লেখ করে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘আওয়ামী লীগে লুকিয়ে থাকা খন্দকার মোশতাকের দালালেরা নিজেদের দলে সংঘর্ষ বাঁধায়, ক্ষতি করে এবং দলকে দুর্বল করে দেয়। সুতরাং খন্দকার মোশতাকের ঘাপটি মেরে থাকা দালালদের পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধানোর চক্রান্তকে আমরা আমলে নিচ্ছি না।’

সরকারই নাশকতা করছে বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে সাবেক তথ্যমন্ত্রী ইনু বলেন, ‘এসব অভিযোগ করে লাভ নেই, কারা করছে গণমাধ্যমের ছবিই তার প্রমাণ দিচ্ছে।’

জাসদ সভাপতি বলেন, ‘বিএনপি–জামায়াতসহ কতিপয় বিদেশি চক্র নির্বাচন ও গণতন্ত্র নিয়ে হইচই করছে। বিএনপি–জামায়াত চক্র এমন সব কর্মসূচি দিচ্ছে, তাতে দেশের অর্থনীতি, মানুষের জানমাল ও দেশের শান্তি নষ্ট হচ্ছে।’

হাসানুল হক ইনু বলেন, ‘নির্বাচন নিয়ে হৈ চৈ-এর আড়ালে মূলত বিএনপি ও বিদেশি চক্র সরকার অদলবদলের একই সূরে তানপুরা বাজাচ্ছে। এর মাধ্যমে পঁচাত্তর ও ১ / ১১ ঘটানোর একটা গন্ধ পাওয়া যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘একটা তাঁবেদার সরকার বানানোর চেষ্টা চলছে। কোনো অজুহাতেই বা কোন চক্রান্তে সাংবিধানিক ধারা বানচাল করতে দেওয়া হবে না।’

এ সময় মিরপুর উপজেলা জাসদের সভাপতি আহম্মেদ আলী, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আব্দুল্লাহ, যুবজোট নেতা মীর রিসানসহ স্থানীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

আ. লীগে লুকিয়ে থাকা মোশতাকের দালালদের আমলে নিচ্ছি নাঃ -ইনু

আপডেট টাইম : ০৫:০০ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :