দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
২৩৫
বার পঠিত
-ছবিঃ প্রতীকী।
আলমডাঙ্গার মুন্সীগঞ্জে তরুণীকে হত্যা করে রেললাইনে ফেলে গেছে দুর্বৃত্তরা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে শিলা খাতুন (২৩) নামের এক তরুণীকে হত্যার পর রেললাইনে ফেলে গেছে অজ্ঞাত দুর্বত্তরা। আজ সোমবার (২১ অক্টোবর) সকালে মুন্সিগঞ্জ রেল স্টেশনের অদুরে রেললাইনের উপর মরদেহ দেখে স্থানীয়রা৷ নিহত শিলা খাতুন আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের রাসেলের স্ত্রী। তিনি এক সন্তানের জননী ছিলেন। মুন্সিগঞ্জ পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) সুবল কুমার রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি নিহতের পরিবারের বিরাত দিয়ে রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, শিলা খাতুনের ভাই জানিয়েছেন, রাতে শ্বশুর বাড়িতে কোন বিষয়ে গণ্ডগোল হয় শিলা খাতুনের সঙ্গে। রাত ৪ টার পর থেকে শিলা খাতুন পাওয়া যাচ্ছিল না। সকালে রেললাইনের উপর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তার শরীরে ধারাল অস্ত্রের আঘাতের জখম রয়েছে। ধারণা করা হচ্ছে কুপিয়ে হত্যার পর মরদেহ রেললাইনে ফেলে রাখা হয়। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করবে। আরও পড়ুনঃ লালন মেলায় ‘চুরি যাওয়া’ ফোন ট্র্যাকিং করে ১৬টি মােবাইল উদ্ধার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে শিলা খাতুন (২৩) নামের এক তরুণীকে হত্যার পর রেললাইনে ফেলে গেছে অজ্ঞাত দুর্বত্তরা। আজ সোমবার (২১ অক্টোবর) সকালে মুন্সিগঞ্জ রেল স্টেশনের অদুরে রেললাইনের উপর মরদেহ দেখে স্থানীয়রা৷
নিহত শিলা খাতুন আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের রাসেলের স্ত্রী। তিনি এক সন্তানের জননী ছিলেন।
মুন্সিগঞ্জ পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) সুবল কুমার রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি নিহতের পরিবারের বিরাত দিয়ে রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, শিলা খাতুনের ভাই জানিয়েছেন, রাতে শ্বশুর বাড়িতে কোন বিষয়ে গণ্ডগোল হয় শিলা খাতুনের সঙ্গে। রাত ৪ টার পর থেকে শিলা খাতুন পাওয়া যাচ্ছিল না। সকালে রেললাইনের উপর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তার শরীরে ধারাল অস্ত্রের আঘাতের জখম রয়েছে। ধারণা করা হচ্ছে কুপিয়ে হত্যার পর মরদেহ রেললাইনে ফেলে রাখা হয়। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করবে।