দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আলমডাঙ্গার চিৎলায় সর্ববৃহৎ ঈদ জামাত, অংশ নিলো প্রায় ১০ হাজার মুসল্লি
হুমায়ুন আহমেদ: চুয়াডাঙ্গা জেলার সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে চিৎলাহুদাপাড়া-রুইথনপুর ঈদগাহ ময়দানে। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়। জানা গেছে, রুইথনপুর বাজার জামে মসজিদের ইমাম আব্দুল মালেক এই বৃহৎ জামাতে ইমামতি করেন। এতে প্রায় ১০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। স্থানীয় সূত্রে জানা যায়, রুইথনপুর, চিৎলা ও হুদাপাড়া গ্রামের মানুষ দীর্ঘ প্রায় ৭৫ বছর ধরে এই ঈদগাহ ময়দানে শান্তি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব বজায় রেখে একসঙ্গে ঈদের জামাত আদায় করে আসছেন। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ইমাম আব্দুল মালেক বলেন, “চুয়াডাঙ্গা জেলাসহ আশপাশের এলাকায় এত বড় ঈদের জামাত আর কোথাও অনুষ্ঠিত হয় না।” এলাকার সচেতন মহল মনে করেন, চিৎলাহুদাপাড়া-রুইথনপুর ঈদগাহ ময়দান বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের মধ্যেও একটি ঐতিহ্যবাহী ঈদ জামাতের কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে এবং ভবিষ্যতেও এই ঐতিহ্য অটুট থাকবে।
হুমায়ুন আহমেদ:
চুয়াডাঙ্গা জেলার সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে চিৎলাহুদাপাড়া-রুইথনপুর ঈদগাহ ময়দানে। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
জানা গেছে, রুইথনপুর বাজার জামে মসজিদের ইমাম আব্দুল মালেক এই বৃহৎ জামাতে ইমামতি করেন। এতে প্রায় ১০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রুইথনপুর, চিৎলা ও হুদাপাড়া গ্রামের মানুষ দীর্ঘ প্রায় ৭৫ বছর ধরে এই ঈদগাহ ময়দানে শান্তি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব বজায় রেখে একসঙ্গে ঈদের জামাত আদায় করে আসছেন।
নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ইমাম আব্দুল মালেক বলেন, “চুয়াডাঙ্গা জেলাসহ আশপাশের এলাকায় এত বড় ঈদের জামাত আর কোথাও অনুষ্ঠিত হয় না।”
এলাকার সচেতন মহল মনে করেন, চিৎলাহুদাপাড়া-রুইথনপুর ঈদগাহ ময়দান বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের মধ্যেও একটি ঐতিহ্যবাহী ঈদ জামাতের কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে এবং ভবিষ্যতেও এই ঐতিহ্য অটুট থাকবে।