ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোবাইল চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু Logo ফরিদপুরে ওজোপাডিকোর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo বাংলাদেশের আকাশে রহস্যময় আলোর ঝলকানি ঘিরে যা জানা যাচ্ছে Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আলমডাঙ্গায় আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়ে লীড মার্কেটিং বিডির ডিলার পয়েন্টের উদ্বোধন

হুমায়ন আহমেদঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান “লীড মার্কেটিং বিডি” গাংনী ডিলার পয়েন্টের শুভ উদ্বোধন ও পণ্য বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসমানখালী বাজার কমিটির সভাপতি মোঃ আখতারুজ্জামান হাবলু। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা ও আয়োজন করেন লীড মার্কেটিং বিডির গাংনী ডিলার মোঃ দেলোয়ার হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম বিপ্লব। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন লীড মার্কেটিং বিডির ব্যবস্থাপনা পরিচালক এসএম সোলাইমান হুসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা , যিনি প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়াও উপস্থিত ছিলেন লীড মার্কেটিং বিডির ডিপু কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ ও মোঃ তারিকুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক ব্যবসা ও ন্যায্যমূল্যে মানসম্মত পণ্য সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। লীড মার্কেটিং বিডি গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে ধীরে ধীরে ব্যবসায়িক পরিসর বৃদ্ধি করছে। তারা আশা প্রকাশ করেন, এই ডিলার পয়েন্ট স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থান ও সাশ্রয়ী পণ্যের সুযোগ তৈরি করবে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় একাধিক গ্রাহক প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্য ক্রয় করেন। এক গ্রাহক জানান, তিনি ১ হাজার টাকার বিনিময়ে প্রায় ৮ ধরনের পণ্য পেয়েছেন, যা বাজারমূল্যের তুলনায় কিছুটা সাশ্রয়ী।

আরেক গ্রাহক বলেন, “পণ্যের মান মোটামুটি ভালো মনে হয়েছে। কম দামে একসঙ্গে বেশ কয়েকটি পণ্য পেয়েছি। ভবিষ্যতে আরও ভালো অফার দিলে সাধারণ মানুষের উপকার হবে।”

এ বিষয়ে লীড মার্কেটিং বিডির ডিলার মোঃ দেলোয়ার হোসেন বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের কাছে মানসম্মত পণ্য পৌঁছে দেওয়া। আমরা চেষ্টা করছি কম লাভে ভালো পণ্য সরবরাহ করতে।”

গ্রাহকদের সীমিত লাভের বিষয়ে প্রশ্ন করা হলে প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, পণ্যের গুণগত মান বজায় রাখার কারণে লাভের পরিমাণ তুলনামূলক কম হলেও গ্রাহকরা ভালো মানের পণ্য পাচ্ছেন। ভবিষ্যতে আরও আকর্ষণীয় অফার ও সুবিধা দেওয়ার পরিকল্পনার কথাও জানান তারা।

স্থানীয়দের মতে, এ ধরনের সামাজিক ব্যবসায়িক উদ্যোগ গ্রামীণ বাজার ব্যবস্থায় নতুন সম্ভাবনার সৃষ্টি করতে পারে এবং সাধারণ মানুষের কাছে কম দামে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সহায়ক ভূমিকা রাখবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গোদাগাড়ীতে ১ কেজি হেরোইন সহ কিশোর আটক; কোটি টাকার মাদক জব্দ

error: Content is protected !!

আলমডাঙ্গায় আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়ে লীড মার্কেটিং বিডির ডিলার পয়েন্টের উদ্বোধন

আপডেট টাইম : ৮ ঘন্টা আগে
হুমায়ুন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :