ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আলমডাঙ্গায় অবৈধ জ্বালানি তেল মজুদ: লরি জব্দ, আটক ৪

হুমায়ন আহমেদ:

আলমডাঙ্গা থানাধীন বড়গাংনী পুলিশ তদন্তকেন্দ্রের উদ্যোগে নিয়মিত রাত্রিকালীন টহল ও বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ৩০ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে এসআই পবিত্র মণ্ডল ও এএসআই মোঃ ইব্রাহীম হোসেনের নেতৃত্বে কয়রাডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভালাইপুর-হাটবোয়ালিয়াগামী সড়কের পাশে মোঃ টিটন আলী (৩৭)-এর তেল, চাল ও ভুষির দোকানে একটি তেলবাহী লরি ট্রাক (রেজি: ঝিনাইদহ-ঢ-৪১-০০১১) থেকে অবৈধভাবে ব্যারেলে জ্বালানি তেল নামানো হচ্ছিল।

সন্দেহ হলে পুলিশ ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ করে এবং লরিতে থাকা তেলের পরিমাণ সম্পর্কে নিশ্চিত হয়। এতে ২,৮০০ লিটার ডিজেল এবং মোট ৮,৭০০ লিটার পেট্রোল (লরির ডিপ ও ব্যারেলসহ) পাওয়া যায়।

এ সময় অভিযুক্তরা তেল মজুদের বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে পুলিশ তাৎক্ষণিকভাবে লরি ট্রাকসহ বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করে এবং ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে তারা পরস্পর যোগসাজশে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করছিল।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে প্রধানমন্ত্রীঃ -এম.পি বাবুল

error: Content is protected !!

আলমডাঙ্গায় অবৈধ জ্বালানি তেল মজুদ: লরি জব্দ, আটক ৪

আপডেট টাইম : ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :