ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় বিদ্যালয়ের ভবন নির্মাণসামগ্রী চুরি

ফরিদপুরের আলফাডাঙ্গায় রাতের আঁধারে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণসামগ্রী চুরি হওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৬ জানুয়ারী) দুপুরে ওই বিদ্যালয় নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মো. সুজন বিশ্বাস বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এরআগে বুধবার (৫ জানুয়ারী) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর ব্রাহ্মণ জাটিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার বিদ্যাধর ব্রাহ্মণ জাটিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ চলছে। ভবনটির নির্মাণ কাজ করছেন জেলার নগরকান্দা উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠান রেজাউল ফকির জেভি। গত ২৬ ডিসেম্বর রাত ৭টার দিকে বিদ্যালয়টির সিঁড়ির সামনে ৩ বান্ডিল ১০ মিলি রড (যার ওজন আনুমানিক ২৫০ কেজি) রাখা হয়। পরেরদিন রাতে ওইসব রড অজ্ঞাতনামা কোন ব্যক্তি চুরি করে নিয়ে যায়।

সর্বশেষ গত বুধবার (৫ জানুয়ারী) বিকালে প্রিমিয়ার ও কিং ব্রান্ডের ৫০ বস্তা সিমেন্ট ওই নির্মাণাধীন ভবনের মধ্যে রাখা হয়। কিন্তু বৃহস্পতিবার সকালে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণ শ্রমিকরা কাজ করতে গিয়ে দেখে সেখান থেকে ৩২ বস্তা সিমেন্ট চুরি হয়ে গেছে।

এবিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশও পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পতেঙ্গার ঢেউয়ে ভাসে প্রতিমা, বুকে বাজে বিসর্জনের ব্যথা

error: Content is protected !!

আলফাডাঙ্গায় বিদ্যালয়ের ভবন নির্মাণসামগ্রী চুরি

আপডেট টাইম : ০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :