ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ আহত ১১

ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারীসহ ১১ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কজনক। শুক্রবার রাতে উপজেলার বুড়াইচ ইউনিয়নের বিলপুটিয়া ও জয়দেবপুর গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার বিকেল পর্যন্তু কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি বলে ওসি মো. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকা ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বুড়াইচ ইউনিয়নের বিলপুটিয়া গ্রামের অহিদুল মোল্যার ছেলে সাগর মোল্যার বিয়ের ব্যাপারে কনে পক্ষের লোকজন ওই বাড়িতে দেখতে আসেন। বিষয়টি অহিদুল মোল্যা তার বড় ভাই ফারুক মোল্যার পরিবারকে না জানিয়ে পাশের জয়দেবপুর গ্রামের মোল্যা বংশের লোকজনকে জানান। ঘটনাটি ফারুকের ছেলে লিটন আক্ষেপ করে অহিদুলের বড় ছেলের কাছে বিদেশে ফোনে জানান।

এর জেরে কয়েকদিন ধরে চাচাতো ভাই সাগরের সঙ্গে কথা কাটাকাটি চলছিলো লিটনের। এ ঘটনায় জয়দেবপুর গ্রামের লোকজন বিলপুটিয়া গ্রামের লোকজনের সঙ্গে বিতর্ক করতে করতে দুই গ্রামবাসী এক পর্যায়ে শুক্রবার সন্ধ্যার পর সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়গ্রুপের নারীসহ ১১ জন আহত হন।

আহতরা হলেন, বুড়াইচ ইউনিয়নের বারাংকুলা গ্রামের কওসার মোল্যা (৭০), কওসার মোল্যার ছেলে হাফিজুর মোল্যা (২০), বিলপুটিয়া গ্রামের তারিকুল মোল্যা (৩৫), স্থানীয় ইউপি সদস্য মো. মুনছুর মোল্যার ছেলে সুফিয়ার মোল্যা (৩৫), নাজমা বেগম (৩৫), জুলেখা বেগম (৩৮) ও অহিদুল মোল্যার বড় ভাই ফারুক মোল্য (৫০)। এছাড়া অহিদুল গ্রুপের জয়দেবপুর গ্রামের ছাইফুল মোল্যা (৫০), কামাল মোল্যা (২৫), পান্নু মোল্যা (৪০) ও হেলাল মোল্যা (২৮) আহত হয়।

আহতরা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে কাওসার মোল্যা ও তার ছেলে হাফিজুর মোল্যার অবস্থা আশঙ্কজনক।

গতকাল শনিবার বিকেলে আলফাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ দেইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে খাঁটি পণ্যের নতুন ঠিকানা ‘গ্রামের বাজার’

error: Content is protected !!

আলফাডাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ আহত ১১

আপডেট টাইম : ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :