ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়নের জনগণের সাথে ওঠান বৈঠক করেছেন সদর ইউনিয়নে কৃতি সন্তান বেজিডাঙ্গা কাজী আমেনা ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান (মাসুদ মাস্টার)।
৪ নভেম্বর শুক্রবার রাতে সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ওঠান বৈঠকে স্থানীয় দুদু শিকদারেরসভাপতিত্বে ও স্থানীয় সমাজসেবক নান্নু শেখের ওঠান বৈঠকে বক্তব্য রাখেন, ইউপি সদস্য সৈয়দ শরিফুল ইসলাম ওরফে শরফেজ, স্থানীয় সমাজসেবক খলিল তালুকদার, শাহাবুদ্দিন মাস্টার, হারুন-অর-রশীদ(বিরোজ), সরোয়ার খান, রবিউল শেখ, কামাল শেখ, শাহিন মোল্যা, ওসমান মোল্যা ও মোরশেদ কাজী প্রমুখ। এসময় অত্র এলাকার কয়েক শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন,ঠান্ডু মোল্যা, এনায়েত মোল্যা, ওহাব মুন্সি, আকরাম শেখ, কামরুল শেখ, তারিকুল শেখ, জয়নাল শেখ ও মোতালেব শেখসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। মোহাম্মদ মনিরুজ্জামান মাসুদ মাস্টারবলেন,আগামী ২৯ ডিসেম্বর এই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি এই এলাকার সন্তান, আমি আসন্ন সদর ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচন করতে চাই। আমরা আমাকে সামর্থন দিয়েছেন যদি চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে আপনাদের দেওয়া প্রতিশ্রুতি রাখবো । তাই আপনাদের কাছে আমি ছুটে এসেছি।
আমার কোন চাওয়া নেই বাকি জীবন আপনাদের খেদমত করতে চাই। আমি আপনাদের এই এলাকার একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছি। পরিবারিক ভাবে পূর্ব থেকে আপনাদের বিপদে আপদে সবসময় পাশে দাড়াই। আপনাদের পাশে আছি ভবিষৎএ থাকবো।
এই এলাকার শিক্ষার মান উন্নয়নের জন্য সব সময় কাজ করে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনার ভিশন-৪১ বাস্তবায়নের লক্ষ্যে প্রযুক্তি নির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কাজ করতে চাই। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আমাকে সামর্থন দিবেন।
আপনারা আমার জন্য দোয়া করবেন।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ 

























