ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়নের জনগণের সাথে মতবিনিময় সভা করেছেন সদর ইউনিয়নে কৃতি সন্তান বেজিডাঙ্গা কাজী আমেনা ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান (মাসুদ মাস্টার)।
১০ সেপ্টেম্বর শুক্রবার রাতে সদর ইউনিয়নের বেজিডাঙ্গা এলাকায় চেয়ারম্যান প্রার্থী মাসুদ মাস্টারের বাড়িতে অবসপ্রাপ্ত শিক্ষক কওছার শেখের সভাপতিত্বে ও স্থানীয় সমাজসেবক মো. হারুন-অর-রশিদ বিরোজের পরিচালনায়মতবিনিময় উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা সালাম, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সদস্য বিউটি বেগম, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো: রতন খান, বেজিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মো: দবির শেখ,ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: শাহিন মোল্যা, ৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো: রবিউল শেখ, সমাজসেবক মো: কামাল শেখ, স্কুল শিক্ষক মো: রেজাউল শেখ ও মো: ওবাইদুর রহমান প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন,ঠান্ডু মোল্যা, এনায়েত মোল্যা, ওহাব মুন্সি, আকরাম শেখ, কামরুল শেখ, তারিকুল শেখ, জয়নাল শেখ ও মোতালেব শেখসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মনিরুজ্জামান মাসুদ মাস্টারবলেন, আমি এই এলাকার সন্তান, তাই আপনাদের কাছে আমি ছুটে এসেছি। আমার কোন চাওয়া নেই বাকি জীবন আপনাদের খেদমত করতে চাই। আমি আপনাদের এই এলাকার একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছি। পরিবারিক ভাবে পূর্ব থেকে আপনাদের বিপদে আপদে সবসময় পাশে দাড়াই। আপনাদের পাশে আছি ভবিষৎএ থাকবো। এই এলাকার শিক্ষার মান উন্নয়নের জন্য সব সময় কাজ করে যাচ্ছি।
আরও পড়ুনঃ খেলাঘরের উদ্যোগে অকাল প্রয়াত সাংবাদিক কে এম রুবেলের স্মরণ সভা অনুষ্ঠিত
জননেত্রী শেখ হাসিনার ভিশন-৪১ বাস্তবায়নের লক্ষ্যে প্রযুক্তি নির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কাজ করতে চাই। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আমাকে সামর্থন দিবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ 

























