ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় আ’লীগ মনোনয়ন প্রত্যাশীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আসন্ন ৩নং আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. আশিকুর রহমান (হৃদয় আশিক) সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সেইসাথে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নবনির্মিত ভবনের নির্মাণ কাজে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি।

মঙ্গলবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় আলফাডাঙ্গা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা করেন তিনি। আশিক পেশায় একজন স্মার্ট মোবাইল ফোন ব্যবসায়ী। সে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ-সম্পাদক ও আলফাডাঙ্গা আওয়ামী যুবলীগের একজন সক্রিয় কর্মী।

মতবিনিময় সভায় সাবেক ছাত্রলীগ নেতা আশিক বলেন, আসন্ন ৩নং আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী। তিনি বলেন, আমি ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির সাথে জড়িত। এ ইউনিয়নের অসহায় মানুষের সেবায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমি কথা দিচ্ছি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে ৩নং আলফাডাঙ্গা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ্। এ সময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুনঃ ফরিদপুর জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

এসময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবীর, সহ-সভাপতি খান আসাদুজ্জামান টুনু, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মিয়া রাকিবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিনুর রহমান, কার্যকরী সদস্য শাহরিয়ার হোসেন ও কবীর হোসেন প্রমুখ।

উল্লেখ্য, সাবেক ছাত্রলীগ নেতা আশিক মহামারী করোনাকালীন সময়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পালন করে ইউনিয়নবাসীর নিকট ব্যাপক আলোচনায় এসেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

আলফাডাঙ্গায় আ’লীগ মনোনয়ন প্রত্যাশীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

আপডেট টাইম : ০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :