আলফাডাঙ্গার আওয়ামী লীগ সাবেক সভাপতি হারেজ উদ্দিন মারা গেছেন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ,আলফাডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ হারেজ উদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। রোববার রাত ২টায় তিনি নিজ বাড়িতে মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী,তিন ছেলে,দুই মেয়ে, পুত্রবধু, নাতি-নাতনি, ভাই আত্মীয়স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আজ (সোমবার) দুপুরে জানাজা শেষে তার লাশ ইউসুবেরবাগ কবরস্থানে দাফন করা হয়েছে। হারেজ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জনিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান, ফরিদপুর -১ সংসদ সদস্য মনজুর হোসেন, সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান ও পৌর মেয়র সাইফুর রহমান প্রমুখ।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ,আলফাডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ হারেজ উদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।
রোববার রাত ২টায় তিনি নিজ বাড়িতে মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী,তিন ছেলে,দুই মেয়ে, পুত্রবধু, নাতি-নাতনি, ভাই আত্মীয়স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
আজ (সোমবার) দুপুরে জানাজা শেষে তার লাশ ইউসুবেরবাগ কবরস্থানে দাফন করা হয়েছে।
হারেজ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জনিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান, ফরিদপুর -১ সংসদ সদস্য মনজুর হোসেন, সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান ও পৌর মেয়র সাইফুর রহমান প্রমুখ।