মানবতার সেবায় ফরিদপুরের আলফাডাঙ্গা সদরের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন মরিশাস প্রবাসী আকাশ মিয়া। গত সপ্তাহে তিনি মরিশাস থেকে সরাসরি তার জন্ম ভূমি আলফাডাঙ্গাতে এস মানুষের খোঁজখবর নিচ্ছেন। গত শুক্রবারে সদর ইউনিয়নের নিজ বাড়িতে ৫শ দুস্থ অসহায় পরিবারের মাঝে প্রতিমাসে নিয়মিত খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। পরদিন শনিবার পাশ্ববর্তী কাশিয়ানী বাড়িতে তার নির্মিত নিজ বাড়িতে দুই শত লোকজনের মাঝে খাদ্র সামগ্রী বিতরণ করেন মরিশাস আসমান কোম্পানীর পক্ষে মরিশাসপ্রবাসী যুবক আকাশ মিয়া। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ছোলা, খেজুর ও মুড়ি। দেশের বাহিরে থেকে গত দু’বছর ধরে প্রতিমাসে কার্ড ধারী ৫শত পরিবারের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে চাল বিতরণ করে আসছেন তিনি। আরও পড়ুনঃ নারায়ণগঞ্জে বহুতল ভবনের ফ্ল্যাটে বিস্ফোরণঃ মা ও ছেলে দগ্ধ স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী আকাশ মিয়া ২০২১ সালের মার্চ মাস (করোনা কালীন সময়) থেকে ধারাবাহিকভাবে দরিদ্র দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, ঈদ উপহার বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন। এছাড়াও মাদ্রাসা, এতিমখানা ও মসজিদসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে নগদ অর্থ ও প্রয়োজনীয় পণ্য প্রদান করেন প্রবাসী আকাশ মিয়া। দেশে ফেরার একদিন পরই খাদ্য সামগ্রী বিতরণের সময় আকাশ মিয়াবলেন, আমি মরিশাসে আসমাক কোম্পানীর পক্ষ থেকে গত তিন বছর আগে করোনার মহামারির সময় এলাকার মানুষের জন্য সামান্ন খাদ্য সামগ্রী বিতরণ করে আসচ্ছি। এ মানবতার সেবা...
মানবতার সেবায় ফরিদপুরের আলফাডাঙ্গা সদরের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন মরিশাস প্রবাসী আকাশ মিয়া। গত সপ্তাহে তিনি মরিশাস থেকে সরাসরি তার জন্ম ভূমি আলফাডাঙ্গাতে এস মানুষের খোঁজখবর নিচ্ছেন। গত শুক্রবারে সদর ইউনিয়নের নিজ বাড়িতে ৫শ দুস্থ অসহায় পরিবারের মাঝে প্রতিমাসে নিয়মিত খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। পরদিন শনিবার পাশ্ববর্তী কাশিয়ানী বাড়িতে তার নির্মিত নিজ বাড়িতে দুই শত লোকজনের মাঝে খাদ্র সামগ্রী বিতরণ করেন মরিশাস আসমান কোম্পানীর পক্ষে মরিশাসপ্রবাসী যুবক আকাশ মিয়া।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ছোলা, খেজুর ও মুড়ি। দেশের বাহিরে থেকে গত দু’বছর ধরে প্রতিমাসে কার্ড ধারী ৫শত পরিবারের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে চাল বিতরণ করে আসছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী আকাশ মিয়া ২০২১ সালের মার্চ মাস (করোনা কালীন সময়) থেকে ধারাবাহিকভাবে দরিদ্র দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, ঈদ উপহার বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন।
এছাড়াও মাদ্রাসা, এতিমখানা ও মসজিদসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে নগদ অর্থ ও প্রয়োজনীয় পণ্য প্রদান করেন প্রবাসী আকাশ মিয়া।
দেশে ফেরার একদিন পরই খাদ্য সামগ্রী বিতরণের সময় আকাশ মিয়াবলেন, আমি মরিশাসে আসমাক কোম্পানীর পক্ষ থেকে গত তিন বছর আগে করোনার মহামারির সময় এলাকার মানুষের জন্য সামান্ন খাদ্য সামগ্রী বিতরণ করে আসচ্ছি। এ মানবতার সেবা চলমান থাকবে বলেও জানান তিনি।