ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় ভূমি জরিপে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় চলমান ভূমি জরিপ কার্যক্রমে অনিয়ম, ঘুষ লেনদেন এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমির রেকর্ড পরিবর্তনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও নিজের ৯০ শতাংশ জমি সঠিকভাবে রেকর্ডভুক্ত করার দাবি জানিয়েছেন নাসরিন আরা বেগম নামের এক ভুক্তভোগী নারী।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা চত্বরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। নাসরিন আরা বেগম উপজেলার গোপালপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সাইফুলের স্ত্রী ও ফজরন নেছার মেয়ে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাসরিন আরা বেগম বলেন, উপজেলার ২৮ নম্বর গোপালপুর মৌজায় তাঁর ও পূর্বপুরুষদের প্রায় ১৫০ বছরের ভোগদখলীয় পৈতৃক ও ক্রয়সূত্রে পাওয়া মোট ৯০ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে সাবেক খতিয়ান নম্বর ২৮৫ ও ৩৮৫-এর ৮৬ ও ৮৬/১২৮৮ দাগে এবং সাবেক খতিয়ান নম্বর ৩৬৫-এর ৮৫ দাগে ৪৫ শতাংশ বসতবাড়ি শ্রেণির জমি রয়েছে। এ ছাড়া বাড়ির পাশে সাবেক খতিয়ান নম্বর ১৫৬-এর ৭৯ দাগে ২৩ শতাংশ এবং সাবেক খতিয়ান নম্বর ১৬৪-এর ৮৭ ও ৮৮ দাগে ২২ শতাংশসহ মোট ৪৫ শতাংশ পালান শ্রেণির জমি রয়েছে।

তিনি আরও বলেন, এসব ৯০ শতাংশ জমি নিয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান রয়েছে। আদালত ওই জমির ওপর নিষেধাজ্ঞাও জারি করেছেন। কিন্তু চলমান হাল জরিপে আদালতের নিষেধাজ্ঞা ও দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জমির রেকর্ড পরিবর্তন করা হয়েছে বলে তাঁর অভিযোগ।

নাসরিন আরা বেগমের অভিযোগ, আলফাডাঙ্গা উপজেলা সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার ও সহকারী সেটেলমেন্ট অফিসার (চলতি দায়িত্ব) মো. আলী আকরাম স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির আশ্রয় নিয়ে অনৈতিক আর্থিক লেনদেনের মাধ্যমে জমির রেকর্ড পরিবর্তন করেছেন। তাঁর দাবি, ৪৫ শতাংশ বসতবাড়ির জমির মধ্যে মাত্র ২৮ শতাংশ এবং ৪৫ শতাংশ পালান শ্রেণির জমির মধ্যে ১৩ দশমিক ২১ শতাংশসহ মোট ৪১ দশমিক ২১ শতাংশ জমি তাঁর নামে রেকর্ড করা হয়েছে। বাকি ৪৮ দশমিক ৭৯ শতাংশ জমি অন্যের নামে রেকর্ডভুক্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি দুটি দাবি তুলে ধরেন। প্রথমত, অভিযুক্ত কর্মকর্তা মো. আলী আকরামের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় তদন্ত করে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ। দ্বিতীয়ত, আদালতের নিষেধাজ্ঞা ও বৈধ কাগজপত্র পর্যালোচনা করে অন্যের নামে রেকর্ড করা জমির রেকর্ড বাতিল বা সংশোধন করে সম্পূর্ণ ৯০ শতাংশ জমি তাঁর নামে সঠিকভাবে রেকর্ডভুক্ত করার ব্যবস্থা গ্রহণ।

এ বিষয়ে ভূমি উপদেষ্টা, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক, ফরিদপুরের জেলা প্রশাসক, জোনাল সেটেলমেন্ট অফিসার এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা মো. আলী আকরামের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

শতবর্ষ পেরিয়েও চিরতরুণ এক হাসপাতাল

error: Content is protected !!

আলফাডাঙ্গায় ভূমি জরিপে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :