ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো শিশুর

মোঃ ইকবাল হোসেনঃ

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে তন্ময় খান (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ৩টার দিকে আলফাডাঙ্গা পৌরসভায় নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তন্ময় খান ওই গ্রামের মৃত লিটন খানের একমাত্র ছেলে। গত বছর লিটন হৃদরোগে আক্তান্ত হয়ে মারা যায়। তার স্ত্রী সালমা পারভিন স্থানীয় কুচিয়াগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তন্ময় আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, তন্ময় খান বাইসাইকেল চালিয়ে স্থানীয় বাদশা তালুকদারের সেচ সংযোগের (মোটরচালিত সেচ পাম্প) পাশ দিয়ে যাচ্ছিল। এসময় বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আলফাডাঙ্গা পল্লি বিদ্যুৎ অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শাহানুল ইসলাম বলেন, স্থানীয় বাদশা তালুকদারের সেচ সংযোগের লোড সাইডের তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হয়। ওই সংযোগে কোনো গাফলতি আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

আলফাডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো শিশুর

আপডেট টাইম : ০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :