ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় বিএনপির মতবিনিময় ও আসন্ন সংসদ নির্বাচনে কমিটি সংগঠনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মিজান উর রহমানঃ

আলফাডাঙ্গায় বিএনপির মতবিনিময় ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় আলফাডাঙ্গা উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।

বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ”আমাকে কেন্দ্র থেকে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। সেই অনুযায়ী আমি আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীতে প্রচারণা চালাচ্ছি।”

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড এবং পৌরসভা পর্যায়ে শক্তিশালী নির্বাচনী কমিটি গঠন করতে হবে। তৃণমুল পর্যায়ের নেতৃত্বকে সক্রিয় করেই আগামী নির্বাচনে বিএনপি বিজয়ের পথে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে সভায় আরও উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রশীদ বাচ্চু, বিএনপি নেতা আজম খান, তানভীর আহমেদ রুবেল, ফরিদপুর জেলা কৃষক দলের সদস্য সচিব মো. মুরাদ হোসেন, ঢাকা উত্তর মহানগর ছাত্রদলের সাবেক ছাত্রনেতা হাসিবুল হাসান হাসিব।

সভায় সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক উপজেলা সদস্য সচিব নুরুজ্জামান খসরু।

বক্তারা দলের সার্বিক সাংগঠনিক পরিস্থিতি, এবং আগামী নির্বাচনে দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা বলেন, জনবিচ্ছিন্ন সরকারকে সরিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতেই বিএনপির এই লড়াই।
উক্ত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভা শেষে দলীয় শৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্বারোপ করে আগামী দিনে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী রাজনৈতিক কর্মসূচি সফল করার অঙ্গীকার করেন নেতৃবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চন্দ্রনাথ ধামে উন্মোচন হয়নি সম্ভাবনার দুয়ার

error: Content is protected !!

আলফাডাঙ্গায় বিএনপির মতবিনিময় ও আসন্ন সংসদ নির্বাচনে কমিটি সংগঠনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
মিজান উর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার :