আলফাডাঙ্গায় নারী ইউপি সদস্যকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ
ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়নের টিসিবির পণ্য বিতরণের সময় কয়েকজন ব্যক্তি অবৈধ ভাবে পণ্য নিতে থাকলে ওই এলাকার নারী ইউপি সদস্য তাদের বাঁধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে প্রকাশ্য নারী সদস্যকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ ওঠেছে। সেই সাথে পা থেকে সেন্ডেল খুলে ছুড়ে মারে। সোমবার দুপুরে আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বোর্ড অফিসের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাতে শাহিন মোল্যা, হাসিব মোল্যা ও কায়েম মোল্যার বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন ইউপি সদস্য মর্জিনা বেগম। লিখিত অভিযোগ থেকে জানা যায়, তিন বারের নির্বাচিত মেম্বার মর্জিনা বেগমের নির্বাচনের সময় অভিযুক্তরা প্রকাশ্য বিরধিতা করেছে। নির্বাচনে পরাজিত হয়ে মিথ্যা মামলা দেয়। রাস্তা যাতায়াতের সময় মেম্বারকে কটুক্তি করে। সোমবার দুপুরে আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বোর্ড অফিসে টিসিবি’র পণ্য বিতরণের সময় শাহিন মোল্যাসহ অভিযুক্তরা অবৈধ ভাবে পণ্য উত্তোলণের সময় মর্জিনা বেগম বাঁধা দেন। আরও পড়ুনঃ বিদেশি ক্রেতাদের কাছে তৈরি পোশাকের ন্যায্যমূল্য চাইলেন সালমান এফ রহমান অভিযোগের কথা অস্বীকার করে শাহিন মোল্যা জানান, মর্জিনা বেগমকে নির্বাচনের সময় ভোট দেইনি। যাহার জন্য সে অনেক স্থানে আমাদের অপমান করে, তার বাড়ির সামনে দিয়ে হাটাচলা করার সময় গালিগালাজ করে। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল বলেন, টিসিবির পণ্য বিতরণের সময় দুইজনের চিৎকার শুনে অফিস থেকে বের হয়ে শাহিন মোল্যাকে বেশি কথা বলে স্থান ত্যাগ করতে...
ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়নের টিসিবির পণ্য বিতরণের সময় কয়েকজন ব্যক্তি অবৈধ ভাবে পণ্য নিতে থাকলে ওই এলাকার নারী ইউপি সদস্য তাদের বাঁধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে প্রকাশ্য নারী সদস্যকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ ওঠেছে। সেই সাথে পা থেকে সেন্ডেল খুলে ছুড়ে মারে।
সোমবার দুপুরে আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বোর্ড অফিসের এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই দিন রাতে শাহিন মোল্যা, হাসিব মোল্যা ও কায়েম মোল্যার বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন ইউপি সদস্য মর্জিনা বেগম।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, তিন বারের নির্বাচিত মেম্বার মর্জিনা বেগমের নির্বাচনের সময় অভিযুক্তরা প্রকাশ্য বিরধিতা করেছে। নির্বাচনে পরাজিত হয়ে মিথ্যা মামলা দেয়। রাস্তা যাতায়াতের সময় মেম্বারকে কটুক্তি করে। সোমবার দুপুরে আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বোর্ড অফিসে টিসিবি’র পণ্য বিতরণের সময় শাহিন মোল্যাসহ অভিযুক্তরা অবৈধ ভাবে পণ্য উত্তোলণের সময় মর্জিনা বেগম বাঁধা দেন।
অভিযোগের কথা অস্বীকার করে শাহিন মোল্যা জানান, মর্জিনা বেগমকে নির্বাচনের সময় ভোট দেইনি। যাহার জন্য সে অনেক স্থানে আমাদের অপমান করে, তার বাড়ির সামনে দিয়ে হাটাচলা করার সময় গালিগালাজ করে।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল বলেন, টিসিবির পণ্য বিতরণের সময় দুইজনের চিৎকার শুনে অফিস থেকে বের হয়ে শাহিন মোল্যাকে বেশি কথা বলে স্থান ত্যাগ করতে বলেছি। পরে যানতে পারলাম মর্জিনা বেগম থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
ওসি মো.আবু তাহের লিখিত অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।