ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় নাভানা ব্যাটারিজের ‘লুমিনারি কাস্টমার সামিট’ অনুষ্ঠিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় নাভানা ব্যাটারিজ লিমিটেডের উদ্যোগে ‘লুমিনারি কাস্টমার সামিট’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা পরিষদের ৫০০ আসনবিশিষ্ট অডিটোরিয়াম হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ গ্রাহক সম্মেলন অনুষ্ঠিত হয়।

নাভানা ব্যাটারিজ লিমিটেডের আলফাডাঙ্গা অঞ্চলের অনুমোদিত ডিলার প্রতিষ্ঠান ‘মদিনা ব্যাটারী অ্যান্ড আইপিএস ঘর’-এর ব্যবস্থাপনায় এ সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. মহিউদ্দিন সোহাগের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাভানা ব্যাটারিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) মো. শাহাদাত হোসেন মিয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মদিনা ব্যাটারী অ্যান্ড আইপিএস ঘরের স্বত্বাধিকারী মো. মহিউদ্দিন সোহাগ। তিনি বলেন, গ্রাহকদের বিশ্বাস ও দীর্ঘদিনের আস্থাই তাঁদের ব্যবসার মূল চালিকাশক্তি। নাভানা ব্যাটারিজের মানসম্মত পণ্য ও দ্রুত বিক্রয়োত্তর সেবা আলফাডাঙ্গার প্রতিটি গ্রাহকের কাছে পৌঁছে দিতে তাঁরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। ভবিষ্যতে গ্রাহকসেবার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাভানা ব্যাটারিজ লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার (এনএসএম) মো. ফয়সল আহমেদ খান, হেড অব সার্ভিস মো. তোফাজ্জেল হোসেন, ঢাকা এরিয়ার এরিয়া ম্যানেজার মো. তারিকুল ইসলাম, বরিশাল এরিয়ার এরিয়া ম্যানেজার মো. শাহাবুদ্দিন আহমেদ এবং বরিশাল এরিয়ার সার্ভিস হেড মো. মারুফ আহমেদ।

এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা নাভানা ব্যাটারিজের পণ্যের গুণগত মান, গ্রাহকদের আস্থা অর্জন, ব্যবসায়িক সম্প্রসারণ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আধুনিক গ্রাহকসেবা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি পণ্য বিক্রির পর গ্রাহকদের প্রয়োজনীয় সহযোগিতা ও দ্রুত বিক্রয়োত্তর সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা বলেন, গ্রাহকদের সন্তুষ্টি ও আস্থা ধরে রাখতে পণ্যের মান বজায় রাখার পাশাপাশি সেবার মান আরও উন্নত করা প্রয়োজন। এ ক্ষেত্রে পরিবেশক ও গ্রাহকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তাঁরা।

অনুষ্ঠানে আলফাডাঙ্গা ও আশপাশের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, স্থানীয় পরিবেশক, নাভানা ব্যাটারিজের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

আলফাডাঙ্গায় নাভানা ব্যাটারিজের ‘লুমিনারি কাস্টমার সামিট’ অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :