ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় তিন পরিবারের ১৫ সদস্যকে অচেতন করে চুরি

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক রাতে তিন পরিবারের অনন্ত ১৫ জন সদস্যকে অচেতন করে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার স্বর্ণলংকার, নগদ টাকা ও কয়েকটি মোবাইল সেট চুরির দাবি করেছেন ভূক্তভোগীরা।

এদের মধ্যে সাতজন আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সোমবার রাতে উপজেলার বুড়াইচ ইউনিয়নের পানিপাড়া গ্রামে তিনটি বাড়িতে রহস্যময় চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায়অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ভূক্তভোগী ইউনুচ মোল্যা বাদি হয়ে মঙ্গলবার দুপুরে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সরেজমিন ভূক্তভোগী মানোয়ার সরদার, ইউনুচ মোল্যা ও তার সহোদর খায়ের মোল্যার বাড়িতে গিয়ে দেখা যায় বাড়িতে থাকা ছোট-বড় সকল সদস্য অসুস্থ হয়ে গেছে। এদের মধ্যে অনেকেই আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাদের শরীর অনেক দুর্বল হয়ে গেছে। সোমবার সকাল থেকে এমন হচ্ছে বলে ওই তিন বাড়ির লোকজন জানান।

ইউনুচ মোল্যার স্ত্রী লিপি বেগম বলেন, সোমবার সকাল থেকে আমাদের দুই পরিবারের ছোট-বড় সকল সদস্যদের ঘুমে চোঁখ বন্ধ হয়ে যায়,শরীর দুর্বল হয়ে যায়, ওই দিন রাতে কখনযে ঘুমিয়ে পড়েছি জানিনা সকালে পাশের বাড়ির লোকজনের ডাকে ঘুম ভেঙে দেখি দুই বাড়ির ঘরের দরজা ভাঙ্গা। ঘরের মধ্যে থেকে শুধু মাত্র নগদ টাকা, স্বর্ণলংকার ও মোবাইল চুরি হয়েছে। খুব পরিচিত লোক ছাড়া এমন ভাবে চুরি করতে পারে না।

খায়ের মোল্যর সাত বছরের শিশু পুত্র সামিউলকে দেখা যায় বমি করতে। সোমবার সকাল থেকে এমন হচ্ছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ওষুধ খাওয়ানো হচ্ছে।

লিখিত অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করে ওসি মো.আবু তাহের বলেন, খবর পেয়ে আমি দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে খাবারের মসলা অথবা টিউবয়েলের পানির মধ্যে কোনো ওষুধ মিশিয়ে বাড়ির লোকজনকে অচেতন করে চোরেরা চুরি করেছে। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের চিহিৃত করতে পুলিশের চেষ্টা অব্যহত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: গণপূর্ত প্রতিমন্ত্রী

error: Content is protected !!

আলফাডাঙ্গায় তিন পরিবারের ১৫ সদস্যকে অচেতন করে চুরি

আপডেট টাইম : ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :