ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত

মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সৌদি প্রবাসী খোকন (৪৫) নিহত হয়েছেন।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে আলফাডাঙ্গা-গোপালপুর সড়কের নওয়াপাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত তবিবুর রহমানের ছেলে সৌদি প্রবাসী খোকন খান (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত খোকন খান ও তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক জামাই শ্বশুর। তাদের উদ্ধার করে আলফাডাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস। একই সঙ্গে ট্রাকটিকে আলফাডাঙ্গা থানায় আটক করা হয়েছে।

ট্রাকটি গোপালপুর থেকে পৌর সদর বাজারের দিকে যাচ্ছিল, আর মোটরসাইকেলটি পৌর সদর বাজার থেকে গোপালপুরের দিকে আসছিল।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সংবাদ পেয়ে ট্রাক ও চালক ইমরানকে উদ্ধার করা হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফেব্রুয়ারির পর যেভাবে বদলে গেছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ

error: Content is protected !!

আলফাডাঙ্গায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত

আপডেট টাইম : ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :