ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় টিটিসি পরিদর্শন করলেন মহাপরিচালক

মোঃ ইকবাল হোসেনঃ

ফরিদপুরের আলফাডাঙ্গায় কামারগ্রামে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব শোয়াইব আহমাদ খান।

শনিবার (৩ মে) বিকেলে টিটিসিতে অঝঝঊঞ প্রকল্পের আওতায় তিন মাস মেয়াদি শর্ট কোর্স পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কামারগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ শাহীনু ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমানসহ অত্র প্রতিষ্ঠানে কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।

আলফাডাঙ্গা টিটিসিতে চলমান সকল কোর্স পরিদর্শন করে অধ্যক্ষ, শিক্ষক ও প্রশিক্ষণার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন মহাপরিচালক শোয়াইব আহমাদ খান।

কামারগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ শাহীনু ইসলাম বলেন, আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে অনেকেই এখন সাবলম্বী হয়েছেন। অনেকে বিদেশে গিয়ে দক্ষতার সহিত কাজ করছে। এখানে আমাদের রয়েছে দক্ষ প্রশিক্ষক।

এখানে স্ব-স্ব কোর্সে সবাইকে হাতে-কলমে শিক্ষা দিয়ে দক্ষ করে গড়ে তোলা হয়। আমাদের এখানে ভর্তির শুরু থেকে সমাপ্ত পর্যন্ত অত্যন্ত স্বচ্ছতার সহিত সকল কাজ করা হয়। কোনো স্বজনপ্রীতি করা হয় না।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

আলফাডাঙ্গায় টিটিসি পরিদর্শন করলেন মহাপরিচালক

আপডেট টাইম : ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :