ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় অসহায় পরিবারকে ভ্যান উপহার দিলেন এস এম মিজানুর রহমান

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার একটি অসহায় পরিবারকে একটি অটোভ্যান উপহার দিয়েছেন পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম এম মিজানুর রহমান।

শনিবার উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর মধ্যে পাড়া গ্রামের মৃত মোক্তার শেখের ছেলে বিদ্যুৎ শেখকে একটি অটোভ্যান উপহার দিয়েছেন এস এম মিজানুর রহমান।

এসময় গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলামসহ পরিষদের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম জানান, আমাদের গ্রামে হতদরিদ্র বিদ্যুৎ শেখ কোনো কাজ করতে পারেনা। শরীরে নানান সমস্যা রয়েছে। পরিবার নিয়ে অনেক কষ্টে আছে। কিছুদিন আগে পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান ভাই আমাদের এলাকায় আসলে ছেলেটিকে তার চোখে পড়ে। তার সমস্থ খবর জানার পরে শনিবারে তাকে একটি অটোভ্যান উপহার দিয়েছেন। চেয়ারম্যান মিজানুর রহমান একজন ভালো মনের মানুষ এলাকাবাসী তার অনেক প্রশংসা করেছেন।

পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও আলফাডাঙ্গা উপজেলা পরিষদের আসন্ন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এস এম মিজানুর রহমান বলেন, কিছু দিন আগে উপজেলার গোপালপুর ইউনিয়নে চেয়ারম্যান খান সাইফুল ইসলামের সাথে তার এলাকায় গেলে বিদ্যুৎ নামের ছেলেটি সাহায্যর জন্য আসে। তখন চেয়ারম্যানের মাধ্যামে জানতে পারলাম ছেলেটি হতদরিদ্র অসহায় কোনো কাজ করতে পারে না। তখন সিধান্ত নিয়েছিলাম তার পরিবারকে ভালো রাখার জন্য আমি একটি অটোভ্যান উপহার দিবো।

শনিবারে গোপালপুর ইউনিয়ন পরিষদে গিয়ে তাকে একটি অটোভ্যান উপহার দেই। কিছু দিন আগে আমার নিজ এলাকায় বেশকিছু দরিদ্র মানুষের মাঝে অটোভ্যান বিতরণ করেছি। আগামীতে আলফাডাঙ্গা উপজেলার ছয়টি ইউনিয়নের হতদরিদ্র ব্যক্তিদের মাঝে আমার সাহায্য অব্যহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের কথা কেন বলে বিএনপি, জানালেন রিজভী

error: Content is protected !!

আলফাডাঙ্গায় অসহায় পরিবারকে ভ্যান উপহার দিলেন এস এম মিজানুর রহমান

আপডেট টাইম : ১০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :