ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আম গাছে ঝুলছিলো প্রবাসীর মরদেহ, স্বজনদের দাবি হত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে আমবাগান থেকে মো. হযরত (৩৩) নামে এক প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি)  উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামস্থ সাধু টুটুল ভেরোর আমবাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

প্রবাস ফেরত মো. হযরত উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে। প্রায় মাসখানেক আগে তিনি সৌদি আরব থেকে দেশে ফেরেন।

তবে নিহতদের স্বজনদের ভাষ্য, হযরতকে পরিকল্পিতভাবে হত্যা করে আমবাগানে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, লাহিনীপাড়ায় একটি মেহগুনি বাগানে সাধু টটুল ভেরোর সাধুসঙ্গের আস্তানা রয়েছে। আস্তানার পিছনের আমবাগানে একটি গাছের সাথে গলায় পরা  মাফলারে সাথে ঝুলছে হযরতের মরদেহ। মরদেহের চারদিকে পুলিশ, স্বজন ও উৎসুক জনতার ভিড়।

এসময় হযরতের বাবা আব্দুল হান্নান বলেন, আমার ছেলে মাস খানেক আগে দেশে ফিরে শ্বশুর বাড়িতে উঠেছিলো। পারিবারিক কলহের কারণে ছেলে আমার বাড়ি থাকেনা। তেমন যোগাযোগও ছিলোনা। সকালে খবর পেয়ে টুটুল সাধুর আমবাগানে লাশ পেয়েছি।

তার ভাষ্য, শ্বশুর বাড়ির লোকজন ও স্থানীয়রা মিলে তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

ভাই তুষার বলেন, আমার ভাইয়ের শালা নয়ন গত রোববার মুঠোফোনে ভাইকে হত্যার হুমকি দিয়েছিলো। আর আজ লাশ পেয়েছি। ভাই আত্মহত্যা করেনি। তাকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের সু্ষ্ঠু বিচার চাই।

জানা গেছে, ঝিনাইদহ জেলার কন্যাদায় গ্রামের আব্দুল লতিফের মেয়ে মোছা. নিলা খাতুনের সাথে হযরতের বিয়ে হয়েছিলো। বিয়ের পর স্বামী-স্ত্রী দুজনেই সৌদি আরব থাকতেন।

কুমারখালী থানার উপ পরিদর্শক মো. ইমদাদুল হক জানান, ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় থাকলে হিন্দু সম্প্রদায় ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করে: তথ্যমন্ত্রী

error: Content is protected !!

আম গাছে ঝুলছিলো প্রবাসীর মরদেহ, স্বজনদের দাবি হত্যা

আপডেট টাইম : ০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :