ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আমির হামজাকে হত্যার হুমকির ঘটনায় থানায় জিডি

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাত ১১টার দিকে আমির হামজার পক্ষে কুষ্টিয়া মডেল থানায় জিডিটি করেন তার শ্যালক আবু বক্কর।

এদিকে, সোমবার রাতে নিরাপত্তা সংকটের কথা উল্লেখ করে ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে নিজের সব ওয়াজ মাহফিল স্থগিত করেন আমির হামজা।

জিডির বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে—এমন কয়েকটি লিংক সংযুক্ত করে তার শ্যালক আবু বক্কর একটি জিডি করেছেন। জিডিটি প্রসিকিউশন করে আদালতের অনুমতি সাপেক্ষে আমরা তদন্ত করে দেখব।

সম্প্রতি আমির হামজার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে আমির হামজা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্য রাখছেন।

এ ঘটনায় কুষ্টিয়া জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। নারীদের পক্ষ থেকে আমির হামজার বিচার দাবি করে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল হয়।

আমির হামজা নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেছেন, আলোচিত বক্তৃতাটি ২০২৩ সালের। ওই বক্তব্যের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বগুড়াকে আধুনিক ও সমৃদ্ধ অঞ্চল গড়তে সরকারের মেগা পরিকল্পনা

error: Content is protected !!

আমির হামজাকে হত্যার হুমকির ঘটনায় থানায় জিডি

আপডেট টাইম : ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :