ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আপিলে মনোনয়ন বৈধ ঘোষণা, ভোটের মাঠে লড়বেন স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন

আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র আপিলে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রবিবার সকালে নির্বাচন কমিশনে আপিলের শুনানিতে দোলনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এ খবর এলাকায় পৌঁছালে তিন উপজেলায় সাধারণ ভোটার ও সমর্থকদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করে ঢাকা টাইমস সম্পাদক ও কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন বলেন, ‘অংশগ্রহণমূলক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশনের যে অঙ্গীকার, ইসির এই সিদ্ধান্তের মাধ্যমে সেটি আরও একধাপ এগিয়ে গেল বলে মনে করছি।’

এর আগে গত ৩ ডিসেম্বর সকালে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে একটি সারবত্তাহীন ত্রুটির কারণ দেখিয়ে আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বাতিল করে দেওয়ার পর নিয়মানুযায়ী নির্বাচন কমিশনে আপিল করেন আরিফুর রহমান দোলন। সেই আপিলেই তাঁর মনোনয়নকে বৈধ ঘোষণা দিল নির্বাচন কমিশন।

রবিবার সকাল ১০টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (ব্যাজমেন্ট-২) আপিল শুনানির কার্যক্রম শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা আপিল শুনানি কার্যক্রমে উপস্থিত ছিলেন।

গত ৩০ নভেম্বর আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা রফিকুল হকের কাছে ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন মনোনয়নপত্র জমা দেন।

জাতীয় দৈনিক ঢাকা টাইমস ও অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক দোলন আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি।

ফরিদপুর অঞ্চলের মানবহিতৈষী পুরুষ প্রয়াত কাঞ্চন মুন্সীর সুযোগ্য উত্তরসূরি আরিফুর রহমান দোলন। অনুসন্ধানী সাংবাদিক হিসেবে দেশজুড়ে সুখ্যাত দোলন ব্যবসায় উদ্যোক্তা হিসেবেও সফল।

গত দুই দশক ধরে ফরিদপুর-১ আসনের তিন উপজেলায় নিরলসভাবে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীতে দোলন নানা কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার উন্নয়নে মানুষের সেবায় নিজেকে নিবেদন করেছেন তরুণ এ রাজনীতিক।

দোলনের কর্মী-সমর্থকরা মনে করেন, ফরিদপুর-১ নির্বাচনি এলাকায় মানুষের সুখে-দুঃখে সবসময় পেয়েছে দোলনকে। বিশেষ করে করোনা মহামারিসহ নানা দুর্যোগে স্থানীয় এমপিকে পাশে পাননি তারা। তাদের মূল্যবান ভোট দিয়ে দোলনকে বিপুল ভোটে বিজয়ী করে শেখ হাসিনাকে উপহার দেবেন।

ফরিদপুর-১ আসনের জনপ্রিয় নেতা দোলন বলেন, ‘মহান আল্লাহ সহায় থাকলে অবশ্যই সাধারণ মানুষের ভালোবাসা এবং আমি বিপুল ভোটের মধ্য দিয়ে বিজয়ী হতে পারব। ফরিদপুর-১ আসনের সর্বসাধারণ আমার কষ্টের প্রতিদান দেবেন বলেই আমি বিশ্বাস করি।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক

error: Content is protected !!

আপিলে মনোনয়ন বৈধ ঘোষণা, ভোটের মাঠে লড়বেন স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন

আপডেট টাইম : ০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
দীপংকর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি :