ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালে ভুল চিকিৎসা প্রমানে অপারেশন করা বন্ধ

কুষ্টিয়ার দৌলতপুর আল্লারদর্গায় নাসির গ্রুপের আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালে ভুল চিকিৎসায় কুলসুম খাতুন (২৩) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে ভুল অস্ত্রোপচারের কারণে ওই প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের।

এ ঘটনার প্রায় এক মাস আগে ভুল চিকিৎসায় আরও এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটে। এসব ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।

এক মাসের ব্যবধানে দুই রোগীর মৃত্যুর ঘটনা ও সেবার মান সন্তোষজনক না হওয়ায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ হাসপাতালের সব ধরনের অপারেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

একইসঙ্গে ভুল অপারেশনে রোগীর মৃত্যুর ঘটনা তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত কার্য দিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে মিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. পীযূষ কুমার সাহাকে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার সিভিল সার্জন আকুল উদ্দিন।

বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য বিভাগের পরিদর্শন টিম হাসপাতালে অভিযান চালায়। অভিযানকালে অভিযোগের সত্যতা পায় পরিদর্শন টিম।

এর আগে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে কুষ্টিয়ার দৌলতপুরের আল্লাহরদর্গা এলাকার আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় চিকিৎসকের ভুলের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন কুলসুম খাতুন। বুধবার সকালে ওই নারীর মৃত্যু হয়। চিকিৎসকের ভুল ও অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার ও স্বজনরা।

এ ঘটনায় দোষী চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

স্থল অভিযান চালালে ইরান হবে বিদেশি সেনাদের কবরস্থান: আইআরজিসি জেনারেল

error: Content is protected !!

আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালে ভুল চিকিৎসা প্রমানে অপারেশন করা বন্ধ

আপডেট টাইম : ১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টার :