ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আজ তেলজুড়িতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি বাজার সংলগ্ন কুমার নদে আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। প্রতি বছর তেলজুড়ি ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা উদযাপন কমিটির আয়োজনে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ শেষে বিজয়ীদের নগদ অর্থ পুরস্কার প্রদান করা হবে। নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে স্থানীয় ছাড়াও দূর-দূরান্ত থেকে বিভিন্ন বয়সী হাজার হাজার মানুষ নদীর দুই পাড়ে ভিড় জমায়।

তেলজুড়ি ঐতিহ্যবাহী ১২৪ তম বার্ষিকী নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আরিডড গ্রুপের এমডি ও সিইও আজিজুল আকিল (ডেভিড সিকদার)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক ছাত্রদল নেতা, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও শিক্ষানুরাগী সাহাবুদ্দিন আহম্মেদ (নিউটন মিয়া)। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শেখর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বোয়ালমারী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা কৃষক দলের সদস্য সচিব এবং মেলা উদযাপন কমিটির সভাপতি মো. রইসুল ইসলাম (পলাশ মিয়া)।

নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে পুরস্কার স্বরূপ ১ম, ২য় স্থান অধিকারী নৌকার মালিকদের ফ্রিজ ও ৩য় স্থান অধিকারী নৌকার মালিককে টিভি প্রদান করা হবে।

মেলা উদযাপন কমিটির সভাপতি রইসুল ইসলাম (পলাশ মিয়া) বলেন, হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে বছরের পর বছর এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ বছর নৌকা বাইচ প্রতিযোগিতার ১২৪ তম বার্ষিকী।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

আজ তেলজুড়িতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

আপডেট টাইম : ১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
দীপঙ্কর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি :