ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আগামী সোমবার তাকরিমকে গণসংবর্ধনা দেওয়া হবে

আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ সালেহ আহমাদ তাকরিমকে গণসংবর্ধনা দেবে ঢাকার কোরআনপ্রিয় জনতা। তাকরিমের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকার মারকাজু ফয়জিল কোরআন আল-ইসলামির সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা হোসাইন রহমানি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সংবর্ধনা অনুষ্ঠানের বিস্তারিত সূচি আগামীকাল গণমাধ্যমকে জানাবেন বলেও জানান তিনি।

মাওলানা হোসাইন রহমানি বলেন, ‘তাকরিমের সাফল্যে আমরা গর্বিত। সাধারণ মানুষের উচ্ছ্বাস ও দাবির প্রেক্ষিতে আমরা তার জন্য গণসংবর্ধনার আয়োজন করতে যাচ্ছি।’

গত বুধবার রাতে সৌদি আরবের হারাম শরিফে অনুষ্ঠিত বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতার ৪২ তম আসরে তৃতীয় স্থান অর্জন করে হাফেজ সালেহ আহমাদ তাকরিম (১৩)। টাঙ্গাইলের নাগরপুরের ছেলে তাকরিম পুরস্কার হিসেবে পেয়েছে ১ লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা), সনদ ও সম্মাননা ক্রেস্ট।

প্রতিযোগিতার বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন কোরআনের হাফেজ অংশ নেয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের উপদেষ্টা ও মক্কা নগরীর গভর্নর খালেদ আল ফয়সাল বিন আবদুল আজিজ; সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে শেখসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তাকরিম এর আগে ইরান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম, লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জন করে। ২০২০ সালে পবিত্র রমজান মাসে বাংলাভিশন টেলিভিশন আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায়ও বিজয়ী হয়।

তাকরিমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আবদুর রহমান মাদ্রাসা শিক্ষক। মা গৃহিণী। সালেহ ঢাকার মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামি মাদ্রাসার ছাত্র।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গ্রাম ছেড়ে ঢাকায় মায়ের সংগ্রাম, নটর ডেম থেকে ছেলের জিপিএ–৫

error: Content is protected !!

আগামী সোমবার তাকরিমকে গণসংবর্ধনা দেওয়া হবে

আপডেট টাইম : ০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্কঃ :