সালথা (ফরিদপুর) প্রতিনিধি
চীনা নাগরিক দাবি করা এক যুবকের সঙ্গে ফরিদপুরের এক কলেজছাত্রীর বিয়ে নিয়ে এলাকায় চাঞ্চল্যের তৈরি হয়েছে। ওই যুবককে দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমিয়েছে। ঘটনাটি ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামের।
চীনা ওই যুবকের নাম ওয়াং চাও (২৫), সে চায়না উত্তর প্রদেশের বাসিন্দা, বর্তমানে তার নাম আরিফ ইসলাম। ওই কলেজছাত্রীর নাম তাহমিনা আক্তার (২০), সে ফরিদপুর শহরের সারদা সুন্দরী মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্রী এবং নকুলহাটি এলাকার বাসিন্দা।
তাহমিনার পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বছর দুই আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনা যুবক ওয়াং চাওয়ের সঙ্গে পরিচয় হয় ফরিদপুরের কলেজছাত্রী তাহমিনা আক্তারের। তাদের এই সম্পর্ক তাহমিনার পরিবার মেনে না নেওয়ায় জোরজুরি করে তাহমিনা এবং শেষ পর্যন্ত রাজি হলে গত ১৯ অক্টোবর ঢাকায় তাহমিনার পরিবারের উপস্থিতিতে চীনা যুবকের সঙ্গে তাহমিনার বিয়ে হয়।
কোর্ট এভিডেভিটের মাধ্যমে মুসলমান হয়ে নাম ও ধর্ম পরিবর্তনের পর তাদের বিয়ে হয়।
এরপর সোমবার (২৬ অক্টোবর) রাতে তাহমিনার গ্রামের বাড়িতে বেড়াতে যায়। এই খবর ছড়িয়ে পড়লে চীনা নাগরিককে দেখার জন্য স্থানীয়রা ভিড় করলে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে তারা গা ঢাকা দেয়। তাহমিনার পরিবার চীনা যুবকের বিস্তারিত তেমন কিছুই জানে না বলে জানায়। তাহমিনার সকল কাগজপত্র তৈরি করা হচ্ছে, সব ঠিকঠাক থাকলে দুজনেই চায়নাতে চলে যাবে।
আটঘর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফারুক হোসেন জানান, আমি লোকমুখে বিষয়টি আজকেই জানতে পেরেছি। আমি ওই বাড়িতেই যাচ্ছি। পরে আপনাকে বিস্তারিত জানাবো।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 


















