ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আমাদের এই লড়াই জনগণের মুক্তির লড়াই: ড. শফিকুর রহমান

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ১১ দলীয় জোটের অন্যতম শরিক আমিরে জামাত বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান বলেছেন, আমাদের এই লড়াই জনগণের মুক্তির লড়াই, আঠারো কোটি মানুষের মুক্তির লড়াই।

আজ শনিবার বেলা ১১টায় ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরভবনের সামনে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চে যাত্রাকালে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হওয়া হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, জুলাইয়ের আন্দোলনে নিহত ও আহতদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচার করতে হবে, দেশব্যাপী বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস ও সারের সংকট দূর করতে হবে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, রাষ্ট্রীয় প্রশাসন এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে দলীয় হস্তক্ষেপ ও প্রভাব বিস্তার বন্ধ করতে হবে, দুর্নীতি, চাঁদাবাজি এবং ভূমি দখল বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, এই লড়াই জনগণের মুক্তির লড়াই, উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এই লড়াইয়ে আপনারা আমাদের সাথে আছেন তো? আমরা জনগণের সাথে আছি, উপস্থিত জনতা হাত নাড়িয়ে সমর্থন জানান।

শফিকুর রহমান বলেন, আগabriর বাংলাদেশ আমরা গড়বো, একটি মুক্ত বাংলাদেশ গড়বো, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বো।

সড়কের ওপর তিন মিনিট বক্তব্য দিয়ে তিনি আবার খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

এদিন তাঁর সফরসঙ্গী হিসেবে সহস্রাধিক গাড়ির বহরে হাজার হাজার নেতাকর্মীকে পতাকা নিয়ে চলতে দেখা যায়।

এ সময় দুই পাশের শত শত যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। সকাল থেকেই লংমার্চকে স্বাগত জানাতে ভাঙ্গা উপজেলার নেতাকর্মীরা রাস্তার দুই পাশে হাজার হাজার নারী-পুরুষ সারিবদ্ধভাবে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে অবস্থান করেন।

ভাঙ্গার ১১ দলীয় জোট থেকে নেতৃত্ব দেন ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদর উদ্দিন আহমেদ ও ভাঙ্গা উপজেলা জামায়াতের আমির মাওলানা সারোয়ার হোসেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

সংবিধান না মেনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি গায়ের জোরের শামিল: রিজভী

error: Content is protected !!

আমাদের এই লড়াই জনগণের মুক্তির লড়াই: ড. শফিকুর রহমান

আপডেট টাইম : ৪৬ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :