বিএনপির নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক এ্যাড. তাইফুল ইসলাম টিপু বুধবার বিকেলে লালপুরের বিলমাড়ীয়ায় বিএনপি আয়োজিত গণসমাবেশে বলেন, ‘আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্র চালাবে তারেক রহমান। অল্প কিছুদিনের মধ্যে তিনি দেশে ফিরে আসবেন। তারেক রহমান লন্ডনে চিকিৎসার পাশাপাশি দেশের জনগণের নিয়মিত খোঁজ খবর রাখছেন। বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তারপরেও বাংলাদেশ থেকে পালিয়ে যাননি। একটি দলের প্রধান হয়ে কর্মীদের রেখে শেখ হাসিনা পালিয়ে গেছেন । হাসিনা বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছেন, কর্মীদের সাথে বেইমানি করেছেন। সেই নেত্রী তার পেতাত্মা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র চালাচ্ছেন। সেই জন্য সকলকে সজাগ থাকতে হবে।’
হিন্দু সম্প্রদায়সম্প্রদায়ের দুর্গাপূজা চলছে। তাদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন ধর্ম যার যার, দেশটা আমাদের সকলের। সবার সাথে সম্প্রীতি নিয়ে চলতে হবে। তিনি আরো বলেন, ‘আমি আপনাদের সন্তান, আগামী দিনে লালপুর বাগাতিপাড়ার মানুষের জন্য আমি কাজ করতে চাই, এজন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।’
দলীয় সূত্রে জানা যায়, লালপুর থানা যুবদলের যুগ্ম আহবায়ক নাজির উদ্দিন বাবুর সঞ্চালনায় বুধবার (৯ অক্টোবর) বিকালে বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে বিলমাড়ীয়া ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের আয়োজনে বিলমাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক এ্যাড. তাইফুল ইসলাম টিপু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালপুর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, গোপালপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রানা, লালপুর থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আমিনুল হক টমি, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু প্রমুখ।
উপস্থিত ছিলেন লালপুর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই নান্নু, গোপালপুর পৌর যুবদলের আহবায়ক আবুল খায়ের (এ কে), লালপুর থানা যুবদলের যুগ্ম আহবায়ক ফিরোজ হোসেন মিল্টন, লালপুর থানা যুবদলের সদস্য আমিনুল হক বুদু প্রমূখ। এছাড়াও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
তিনি বিলমাড়ীয়া সহ লালপুর বাগাতিপাড়ার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। শেষে তিনি বিলমাড়ীয়ায় একটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। 
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি 





















