ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বুধবার দৌলতপুর উপজেলা আ. লীগের বিশাল সমাবেশ

৮ নভেম্বর বুধবার কুষ্টিয়ার দৌলতপুরে একটি বিশাল সমাবেশ আহ্বান করা হয়েছে। বুধবার বিকালে দৌলতপুরের মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ঐতিহাসিক সুবিশাল মাঠে এই সভা সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ব্যপক জনস্রোত সৃষ্টি হবে ধারণা করা হচ্ছে। দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বর্ষীয়ান নেতা,কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ: কা: ম: সরওয়ার জাহান বাদশাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আওয়ামী লীগের সমর্থক ও নেতা কর্মীরা অংশ নিবেন বলে জানা গেছে।

দেশব্যাপী বিএনপি, জামায়াতের লাগাতার অগ্নি সন্ত্রাস, পুলিশ হত্যা, সাংবাদিকের ওপর আক্রমণসহ দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এই শান্তি সমাবেশ সঞ্চালনা করবেন, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগে দীর্ঘ সময়ের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন রিমন।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, সহ-সভাপতি শেলী দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাদিকুজ্জামান খান সুমন, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক নজরুল সরদার, দপ্তর সম্পাদক রেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রিংকুসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্য রাখার কথা রয়েছে।

এ প্রসঙ্গে সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন রিমন বলেন, দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচন বানচাল করতে যারাই চেষ্টা করবে তাদেরকেই কঠিন শক্ত হাতে প্রতিহত ও পরাজিত করা হবে। তারই অংশ হিসাবে উপজেলা আওয়ামী লীগের ৮ তারিখের সমাবেশ। রাজনৈতিক উত্তপ্ত সময়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের স্বরব থেকে, নিজ সংগঠনের সাথে থেকে সাংগঠনিক কার্যক্রম বাস্তবায়নে অংশ নিয়ে নিজের অবস্থান তৈরির বিষয়েও ইঙ্গিত দেন তিনি। বলেন, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বানে কোনো প্রকার দ্বিধা ছাড়াই কর্মী-সমর্থকেরা অংশ নিন, সচেতন থাকুন।

উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি জাফর ইকবাল মিঠন বলেন, মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের আহ্বানে ৮ তারিখের সমাবেশে আমরা অংশ নিবো, উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২০ হাজারের বেশি মানুষ এখানে সমবেত হবে বলে আশা করছি।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহুরুল আলম বলেন, জননেত্রী শেখ হাসিনা যাঁকে নৌকা দিবেন আমরা তাঁর সাথেই কাজ করবো। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকাকে বিজয়ী করার সর্বোচ্চ চেষ্টা অটুট থাকবে এবং বিজয়ী হবে ইনশাআল্লাহ। তবে, এখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ দেশ বিরোধী অপশক্তিকে প্রতিহত করা। সেই লক্ষ্যেই দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ রেখে কার্যক্রম চালিয়ে যাওয়ার অংশ হিসাবেই আমাদের ৮ তারিখের আহ্বান।

আওয়ামী লীগ নেতা উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন বলেন, নেতাকর্মীদের মধ্যে অনেক দ্বিধা, ক্ষোভ, অভিমান ছিলো। তৃণমূল পর্যায়ে আমরা লাগাতার মতবিনিময় করেছি। ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ব্যপকভাবে কাজ করা হয়েছে। এখন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভা সমাবেশে, আগে মুখ ফিরিয়ে নেয়া নেতা কর্মীরাও আসছেন। আমরা এখন দারুণ ঐক্যবদ্ধ।

সরওয়ার জাহান বাদশাহ্ এমপি বলেন, দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চাইলে, নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে কাউকে ছাড় দেয়া হবে না। ঐক্যবদ্ধ দৌলতপুর আওয়ামী লীগ সবধরনের পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত, আমরা নিয়মিত উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিবাদ সভা সমাবেশ করছি। বুধবারের সমাবেশও তারই অংশ।

দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হওয়ায় প্রতিনিয়ত সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছে এমপি বাদশাহ্’র নেতৃত্বে থাকা দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ। ৮ নভেম্বর সমাবেশটি শুরু হবে বিকাল ৩টায়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বুধবার দৌলতপুর উপজেলা আ. লীগের বিশাল সমাবেশ

আপডেট টাইম : ০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :