ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আগামীকাল এক দিনে দুই উপজেলায় নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন প্রধানমন্ত্রী

-প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা আগামীকাল শনিবার(৩০ ডিসেম্বর) তাঁর নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনী প্রচারনা চালাতে এক দিনে দুই উপজেলা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় নির্বাচনী জনসভায় যোগ দিয় গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।

প্রথমে সকাল ১১টায় টুঙ্গিপাড়ার উপজেলার শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে এবং  দুপুর ১টায় কোটালীপাড়া উপজেলার শেখ লুৎফর রহমান কলেজ মাঠে বক্তব্য রাখবেন। ইতোমধ্যে দু’টি জনসভাস্থলে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সবোর্চ্চ নিরাপত্তা ব্যবস্থা। জনসভাকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মি আর  সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসনে (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) সপ্তম বারের সংসদ সদস্য। আওয়ামী লীগ অধ্যুষিত এই আসনে প্রায় শতভাগ ভোটারই আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দেয়। এ আসন থেকে বরাবরই শেখ হাসিনা নির্বাচনে অংশ নিয়ে থাকেন এবং বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন।

এই আসনের নেতা-কর্মিরা ও ভোটারগণ শেখ হাসিনাকে ভোট দিয়ে নিজেদেরকে গর্বিত মনে করে থাকেন। কারন তাদের ভোটে নির্বাচিত সংসদ সদস্য দেশের প্রধানমন্ত্রী হন। এ আসনের ভোটারগণ আগামী ৭ জানুয়ারীর ভোটেও শেখ হাসিনাকে বিজয়ী করে টানা ৮ বারের সংসদ সদস্য এবং ৫ বারের প্রধানমন্ত্রী দেখতে চান। প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে এ আসনের আওয়ামী লীগের নেতা কর্মী ও ভোটারদের মধ্যে আনন্দ উদ্দীপনা বয়ে যাচ্ছে।

টুঙ্গিপাড়া থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ বাবুল শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে জনসভাস্থলের স্টেজ নির্মান সহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় রয়েছেন তাঁর নির্বাচনী এলাকার আপামর নারী-পুরুষ। জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার কথাও জানান তারা।

প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ৩০ ডিসেম্বর গোপালগঞ্জের দুই উপজেলায় এক দিনে দু’টি জনসভায় বক্তব্য দিলেও মূলত তিনি শুক্রবার ২৯ ডিসেম্বর বরিশালের জনসভায় বক্তব্য প্রদান শেষে সন্ধা রাতে টুঙ্গিপাড়ায় আসবেন এবং ওই দিন টুঙ্গিপাড়ায় রাত্রি যাপন করবেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আমদানির চাপে অস্থির ডলার

error: Content is protected !!

আগামীকাল এক দিনে দুই উপজেলায় নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
মুন্সী সাদেকুর রহমান শাহিন, গোপালগঞ্জ ব্যুরো প্রধান :