ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অস্ত্র মামলায় এক ব্যক্তির ২০ বছর কারাদণ্ড

কুষ্টিয়া শহরে হাউজিং চাঁদাগাড়া মাঠে শাটার গান ও চার রাউন্ড গুলি উদ্ধারের মামলায় আবুল হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহম্মদ আলী আহসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর পুলিশী পাহারায় তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানাধীন হাউজিং চাঁদাগাড়া মাঠ এলাকার কবরস্থানের দক্ষিণ পাশে একজন দুস্কৃতিকারী অস্ত্রসহ অবস্থান করছে এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। সেসময় অভিযুক্ত ব্যক্তি একটি বাজার করা ব্যাগ নিয়ে দৌড়ে পালাতে গেলে তাকে আটক করে পুলিশ। পরে ওই ব্যাগে তল্লাশি করে দেশীয় তৈরি শাটার গান ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার এসআই (নি.) ফারুক হোসেন বাদী হয়ে অস্ত্র মামলা দায়ের করেন। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা শাখার এসআই সাহেব আলী তদন্ত শেষে ২০১৮ সালের ৩০ অক্টোবর অভিযুক্তর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বলেন, দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতিত ভাবে প্রমাণিত হওয়ায় সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুফতি আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, মুজিবুর রহমানের ক্ষোভ

error: Content is protected !!

অস্ত্র মামলায় এক ব্যক্তির ২০ বছর কারাদণ্ড

আপডেট টাইম : ০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :