ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অবশেষে তানোর ছাড়ছেন আলোচিত কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ, কর্ণফুলীতে বদলি

তানোর(রাজশাহী) প্রতিনিধিঃ

দীর্ঘ প্রায় ৯ বছর একই কর্মস্থলে দায়িত্ব পালনের পর অবশেষে রাজশাহীর তানোরের বহুল আলোচিত কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বদলি করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১৫ নভেম্বর ২০২৬ তারিখের এক অফিস আদেশে এ বদলির তথ্য জানানো হয়েছে। একই আদেশে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা থেকে রাকিব হুসাইনকে রাজশাহীর তানোরে নতুন উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস আদেশ অনুযায়ী, সাইফুল্লাহ আহম্মদকে তানোর উপজেলা কৃষি কর্মকর্তার দায়িত্ব থেকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বদলি করা হয়েছে। একই আদেশে রাকিব হুসাইনকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা থেকে তানোরে পদায়ন করা হয়।

দীর্ঘ প্রায় ৯ বছর একই কর্মস্থলে দায়িত্ব পালন করায় সাইফুল্লাহ আহম্মদকে নিয়ে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সময়ে আলোচনা-সমালোচনা হয়েছে। বিশেষ করে তাঁর বদলি নিয়ে একাধিকবার সংবাদপত্রের শিরোনামও হয়েছিলেন তিনি। বিভিন্ন সময়ে বদলির আলোচনা সামনে এলেও শেষ পর্যন্ত তানোরেই দায়িত্ব পালন করে আসছিলেন। এ নিয়ে স্থানীয় কৃষক ও সচেতন মহলে নানা আলোচনা ছিল। অবশেষে সরকারি বদলির আদেশে তাঁর দীর্ঘদিনের তানোর অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। সূত্র বলছে, এবারও তিনি বদলি আদেশ ঠেকাতে তৎপর ছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি।

অফিস আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১৮ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ১৯ নভেম্বর থেকে তাঁরা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

এদিকে নতুন উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে রাকিব হুসাইনের যোগদানকে ঘিরে স্থানীয় কৃষকদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। কৃষকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা, মাঠপর্যায়ে নিয়মিত পরিদর্শন, কৃষি প্রণোদনা বিতরণে স্বচ্ছতা এবং আধুনিক কৃষিপ্রযুক্তির সম্প্রসারণে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, তানোর উপজেলার অধিকাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। ধান, আলু, আম, সরিষা ও বিভিন্ন মৌসুমি ফসল উৎপাদনে এ উপজেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই কৃষকদের প্রত্যাশা, নতুন কর্মকর্তা দায়িত্ব গ্রহণের পর কৃষি বিভাগের সেবার মান আরও উন্নত করবেন এবং কৃষকদের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন।

দীর্ঘদিনের কর্মস্থল তানোর ছেড়ে নতুন দায়িত্বে চট্টগ্রামের কর্ণফুলীতে যাচ্ছেন সাইফুল্লাহ আহম্মদ। অন্যদিকে তানোরে নবাগত কৃষি কর্মকর্তা রাকিব হুসাইনকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

অবশেষে তানোর ছাড়ছেন আলোচিত কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ, কর্ণফুলীতে বদলি

আপডেট টাইম : ১৪ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :