ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

অবশেষে ছাত্রলীগ থেকে বাদ পড়লেন আলোচিত সেই নেতা

বহুল আলোচনা-সমালোচনার পরে ছাত্রলীগের পদ হারালেন সেই নেতা। শনিবার ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের স্বাক্ষতির এক পত্রে জানানো হয় এই তথ্য।

অভিযোগ উঠে সদ্য ঘোষিত ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর ছাত্রলীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে ছাত্রদলের এক নেতার জায়গা হয়েছে।

রায়হান রনি নামের ওই নেতা একই উপজেলার পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক পদে থেকেই পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন।

এমন আলোচনা ও সমালোচনার মুখে শনিবার জেলা ছাত্রলীগের সভাপতি তানজিদুল রশীদ রিয়ান ও সাধারন সম্পাদক মো.ফাহিম আহমেদের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগে রায়হান রনিকে আলফাডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের পদে থেকে অব্যাহতি প্রদান করা হলো।

রায়হান রনি ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার আলফাডাঙ্গা মৌজার বাসিন্দা। পড়াশোনা করেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে।

ছাত্রদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, প্রায় ছয় মাস আগে গত ২৩ জানুয়ারি জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান ২১ সদস্যবিশিষ্ট আলফাডাঙ্গা পৌর ছাত্রদলের একটি আহবায়ক কমিটি অনুমোদন দেন। ওই কমিটির একজন আহবায়ক, নয়জন যুগ্ম আহবায়ক, একজন সদস্যসচিব এবং বাকি সবাই সদস্য। ঘোষিত ওই কমিটির ১ নম্বর যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছে রায়হান রনির নাম।

অপর দিকে ১২ জুন আলফাডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এর নাম ঘোষনা করে আংশিক কমিটি অনুমোদন করা হয়। ঘোষিত ওই পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছে মোহাম্মদ রায়হান রনির নাম।

স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের অভিযোগ ছাত্রদলের রায়হান রনি ও ছাত্রলীগের মোহাম্মদ রায়হান রনি একই ব্যক্তি।

ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তানজিদুল রশীদ রিয়ান এই প্রতিবেদককে জানান, কোন বিতর্কিত ব্যক্তি ছাত্রলীগ করতে পারবে না। যেহেতু তার বিষয়ে অভিযোগ উঠেছে, সে কারনেই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, কোন ব্যক্তির কারণে ছাত্রলীগ কলঙ্কিত হোক সেটা আমরা চাই না।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

অবশেষে ছাত্রলীগ থেকে বাদ পড়লেন আলোচিত সেই নেতা

আপডেট টাইম : ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :