ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অপারেশন ডেভিল হান্টঃ অভিযানে ফরিদপুরে ৯ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে যৌথ বাহিনীর অভিযানে ফরিদপুরে ৯ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারদের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন ভাঙ্গা উপজেলার পল্লীবেড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় আওয়ামী লীগের কর্মী মাহবুবুর রহমান (৩১), একই উপজেলার তুজারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়ুব ভুইয়া (৬৪), ভাঙ্গা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর আলম (৫০), নগরকান্দা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরান মাতুব্বর (৩০), একই উপজেলার লস্করদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস (৪০), আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল মেম্বার (৫৮) এবং একই উপজেলার বারাংকুলা গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের কর্মী শেখ সেলিম (৪৫)।

এ ছাড়া মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা শাকির আহম্মেদ টোকন (৫৮), কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কামারখালী গ্রামের বাসিন্দা মো. তারেক ওরফে শান্তকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে থাকছেন মাস্টারমাইন্ড স্কালোনি

error: Content is protected !!

অপারেশন ডেভিল হান্টঃ অভিযানে ফরিদপুরে ৯ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট টাইম : ০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :