দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
৪৩
বার পঠিত
সোনাহাট-ভূরুঙ্গামারী সড়কে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল দুই সন্তানের জননীর
আরিফুল ইসলাম জয়ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট-ভূরুঙ্গামারী সড়কের ফেডারেশন সংলগ্ন এলাকায় অটোরিকশার ধাক্কায় তছিরন বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক পারাপারের সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। তবে রংপুরে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। নিহত তছিরন বেগমের স্বামী আমিনুর মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। তিনি দুই সন্তানের জননী ছিলেন ,পাইকেরছড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গছিডাঙ্গা এলাকায় অন্যের জমিতে বসবাস করতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নিহতের অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন। ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন এ বিষয়ে আমি অবগত নই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরিফুল ইসলাম জয়ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট-ভূরুঙ্গামারী সড়কের ফেডারেশন সংলগ্ন এলাকায় অটোরিকশার ধাক্কায় তছিরন বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বুধবার (২৪ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক পারাপারের সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। তবে রংপুরে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত তছিরন বেগমের স্বামী আমিনুর মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। তিনি দুই সন্তানের জননী ছিলেন ,পাইকেরছড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গছিডাঙ্গা এলাকায় অন্যের জমিতে বসবাস করতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নিহতের অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন এ বিষয়ে আমি অবগত নই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।