ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাংশায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংকের উদ্বুদ্ধকরণ সভা ও র‌্যালী

-রাজবাড়ীর পাংশায় রবিবার ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংকের উদ্যোগে শহরে র‌্যালী বের করা হয়।

মোক্তার হোসেনঃ

‘ক্যাশলেস বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২৬ জুলাই) পূবালী ব্যাংক পিএলসি পাংশা শাখার উদ্যোগে উদ্বুদ্ধকরণ সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় পাংশা শহরের স্টেশন সড়কস্থ পূবালী ব্যাংক কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়। প্রধান সড়ক হয়ে শহরের বিসমিল্লাহ টাওয়ারে গিয়ে র‌্যালী শেষ হয়। র‌্যালী শেষে বিসমিল্লাহ টাওয়ারে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
পূবালী ব্যাংক পিএলসি পাংশা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার সৌমেন কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্বে এবং প্রিন্সিপাল অফিসার মোঃ হাফিজুল ইসলামের উপস্থাপনায় সভায় প্রধান অতিথি হিসেবে পূবালী ব্যাংক পিএলসি ফরিদপুর রিজিওনাল অফিসের ডিজিএম এন্ড হেড অব রিজিয়ন কাজী শিহাবুল ইসলাম বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি ও পাংশা পৌরসভা বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন বক্তব্য রাখেন।

প্রধান অতিথি কাজী শিহাবুল ইসলাম বলেন, ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিকতায় এখন সময় ক্যাশলেস লেনদেনকে আরও জনপ্রিয় করা। নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ আর্থিক লেনদেন নিশ্চিত করতে মোবাইল ব্যাংকিং, ডেবিট-ক্রেডিট কার্ড কিউআর কোড এবং অন্যান্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ব্যবহার বাড়াতে হবে। এতে একদিকে যেমন সময় ও খরচ সাশ্রয় হবে, অন্যদিকে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে।

সভায় পূবালী ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহবান জানানো হয়। পাশাপাশি নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হওয়ার মাধ্যমে সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বাস্তবায়নে সবাইকে ভূমিকা রাখার গুরুত্বারোপ করেন বক্তারা। গ্রাহকরা এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত আয়োজন করার জন্য অভিমত ব্যক্ত করেন।

সভায় ব্যবসায়ীদের মাঝে কিউআর কোড ও পিওএস মেশিন প্রদান করা হয়।

এর আগে পূবালী ব্যাংক পিএলসি পাংশা শাখা কার্যালয়ে সেলফ সার্ভিস কর্ণার উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি ফরিদপুর রিজিওনাল অফিসের ডিজিএম এন্ড হেড অব রিজিয়ন কাজী শিহাবুল ইসলাম।
স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, পাংশা শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ, ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকগণ এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

পাংশায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংকের উদ্বুদ্ধকরণ সভা ও র‌্যালী

আপডেট টাইম : ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :