দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
১০১
বার পঠিত
সদরপুরে অবৈধ মাছ ধরায় ৩ জেলের জেল-জরিমানা
হুমায়ুন কবির তুহিনঃ ফরিদপুরের সদরপুর উপজেলায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৩ জন জেলেকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা জাকিয়া সুলতানা। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(১) ধারা অনুযায়ী ওই ৩ জেলেকে প্রত্যেককে ১,০০০/- (এক হাজার) টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে নিষিদ্ধ সময়ে মাছ ধরার জন্য ব্যবহৃত জাল ও অন্যান্য উপকরণ জব্দ করা হয়। ইউএনও জানান, ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা দুঃখজনক এবং এতে ইলিশের উৎপাদন ব্যাহত হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
হুমায়ুন কবির তুহিনঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৩ জন জেলেকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা জাকিয়া সুলতানা। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(১) ধারা অনুযায়ী ওই ৩ জেলেকে প্রত্যেককে ১,০০০/- (এক হাজার) টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে নিষিদ্ধ সময়ে মাছ ধরার জন্য ব্যবহৃত জাল ও অন্যান্য উপকরণ জব্দ করা হয়। ইউএনও জানান, ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা দুঃখজনক এবং এতে ইলিশের উৎপাদন ব্যাহত হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।