ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মুকসুদপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৪০ জন আহত

-ছবিঃপ্রতীকী।

বাদশাহ মিয়া:

গোপালগঞ্জের মুকসুদপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে প্রায় ৪০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের চরপ্রসন্নদী ১ নম্বর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার চরপ্রসন্নদী ১ নম্বর সেতুর ওপর ঢাকাগামী চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় বরিশালগামী ইলিশ এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ৪০ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা ও উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার ব্যবস্থা করেন।

মুকসুদপুর সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ খোন্দকার আওরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাগেশ্বরীর ‘বগুড়া দই ঘর’-এর নোংরা পরিবেশ ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

error: Content is protected !!

মুকসুদপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৪০ জন আহত

আপডেট টাইম : ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :