ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভেড়ামারায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী মমিনুল গ্রেপ্তার

ইসমাইল হোসেন বাবু:

কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের অভিযানে একটি বিদেশি অস্ত্র ও ১২ রাউন্ড গুলিসহ মমিনুল হক ওরফে সওদাগর (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৪ জুন) সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাটা এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। তিনি ওই এলাকার ইনার মন্ডলের ছেলে।

জানা গেছে, অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী মমিনুল হক ওরফে সওদাগর তার নিজ বাড়িতে অবস্থান করছে— এমন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি বিদেশি রিভলভার ও ১২ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক মমিনুল হক ওরফে সওদাগর এলাকার চিহ্নিত সন্ত্রাসী। পদ্মা নদীতে একটি বাহিনীর হয়ে তিনি সশস্ত্র মহড়া এবং নদীপথে একাধিক অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান জানান, পদ্মা নদীর চরে একাধিক সন্ত্রাসী বাহিনী সক্রিয় রয়েছে। আটক মমিনুল একটি সন্ত্রাসী গ্রুপের হয়ে কাজ করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

error: Content is protected !!

ভেড়ামারায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী মমিনুল গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :