দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
নুরুল ইসলাম: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের গোয়ালদী গ্রামের এক বুদ্ধিপ্রতিবন্ধী ও মানসিকভাবে ভারসাম্যহীন যুবককে মোটরসাইকেল চোর সন্দেহে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বেলায়েত মাতুব্বরের ছেলে ওই যুবককে পাথরাইল দীঘিরপাড় এলাকায় মোটরসাইকেল চুরির সন্দেহে একদল ব্যক্তি আটক করে মারধর করে। পরিবারের দাবি, তিনি মানসিকভাবে অসুস্থ এবং মোটরসাইকেল চালানো তো দূরের কথা, সাইকেল চালাতেও অক্ষম। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল তীব্র নিন্দা জানিয়ে বলেছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো উচিত। প্রমাণ ছাড়া কাউকে চোর আখ্যা দিয়ে গণপিটুনি দেওয়া আইনবিরোধী এবং মানবাধিকার পরিপন্থী। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে যেন কোনো নিরপরাধ ব্যক্তি এ ধরনের মব জাস্টিসের শিকার না হন, সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
নুরুল ইসলাম:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের গোয়ালদী গ্রামের এক বুদ্ধিপ্রতিবন্ধী ও মানসিকভাবে ভারসাম্যহীন যুবককে মোটরসাইকেল চোর সন্দেহে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলায়েত মাতুব্বরের ছেলে ওই যুবককে পাথরাইল দীঘিরপাড় এলাকায় মোটরসাইকেল চুরির সন্দেহে একদল ব্যক্তি আটক করে মারধর করে। পরিবারের দাবি, তিনি মানসিকভাবে অসুস্থ এবং মোটরসাইকেল চালানো তো দূরের কথা, সাইকেল চালাতেও অক্ষম।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল তীব্র নিন্দা জানিয়ে বলেছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো উচিত। প্রমাণ ছাড়া কাউকে চোর আখ্যা দিয়ে গণপিটুনি দেওয়া আইনবিরোধী এবং মানবাধিকার পরিপন্থী।
স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে যেন কোনো নিরপরাধ ব্যক্তি এ ধরনের মব জাস্টিসের শিকার না হন, সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।