ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফেসবুকে প্রেম, বিয়ে করতে কুষ্টিয়ায় এসেছেন চীনা যুবক

ইসমাইল হােসেন বাবুঃ

ফেসবুকে প্রেমের পর বিয়ে করতে চীন থেকে বাংলাদেশে এসেছেন শি জিং ইউ (২৮) নামের এক যুবক। রবিবার (২৪ আগস্ট) দুপুরে প্রেমিকা বৃষ্টি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুষ্টিয়া আদালতে আসেন তিনি।

পরে বৌদ্ধ ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন শি জিং ইউ। তার নতুন নাম সোহান আহমেদ। এর আগে, গত ২৪ আগষ্ট রাত ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সকালে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে প্রেমিকা বৃষ্টির বাড়িতে পৌঁছান।

শি জিং ইউ চীনের হেনান এলাকার শি লিং জাং ও জুয়ে চুন সুই দম্পতির ছেলে। প্রেমিকা বৃষ্টি খাতুন কুষ্টিয়া সদর উপজেলার খাজা নগর উত্তরপাড়ার মোতালেব মিস্ত্রির মেয়ে।

আদালত সূত্রে জানা গেছে, বৃষ্টির সঙ্গে ফেসবুকে পরিচয় হয় শি জিং ইউয়ের। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিকা বৃষ্টিকে বিয়ে করার জন্য চীনা যুবক খাজানগরে এসেছেন। পরে আদালতে ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছেন। শিগগিরই তারা বিয়ে করবেন।

এ বিষয়ে বৃষ্টি ও তার পরিবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে, চীনা যুবক বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে তাকে হাসিখুশি দেখা গেছে।

কুষ্টিয়া আদালতের আইনজীবীরা জানান, প্রেমের টানে কুষ্টিয়ায় এসেছেন এক চীনা যুবক। তিনি বৌদ্ধ ধর্ম পরিবর্তন করে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। শিগগিরই বিয়ে করবেন তারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

error: Content is protected !!

ফেসবুকে প্রেম, বিয়ে করতে কুষ্টিয়ায় এসেছেন চীনা যুবক

আপডেট টাইম : ০৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :